[email protected] শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
১৫ কার্তিক ১৪৩৩

জুমার খুতবার সময় কথা বলা, দরুদ ও তাকবীর পড়ার বিধান

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ৩০ অক্টোবর ২০২৬ ১২:২০ পিএম

সংগৃহীত ছবি

বিভিন্ন মসজিদে জুমার খুতবা চলাকালীন মুসল্লিদের গল্প করা, উচ্চস্বরে দরুদ পাঠ করা

 কিংবা ঈদের নামাজে ইমামের সঙ্গে উচ্চস্বরে তাকবীরে তাশরীক বলার মতো বিষয়গুলো প্রায়ই দেখা যায়। ইসলামি শরিয়তের বিধান অনুযায়ী, জুমা ও ঈদের খুতবা মনোযোগের সঙ্গে শ্রবণ করা ওয়াজিব। খুতবা চলাকালীন যেকোনো ধরনের কথা বলা, কাজ করা বা তাসবীহ-তাহলীল পড়াও নিষিদ্ধ।

​হাদিস শরিফে এসেছে, হজরত আবু যার (রা.) খুতবা চলাকালে প্রশ্ন করায় রাসুলুল্লাহ (সা.) তাকে তিরস্কার করে বলেন যে, ওই অবস্থায় কথা বলা বা অনর্থক কাজ করার কারণে জুমার সওয়াব নষ্ট হয়ে যায়। এছাড়া অন্য হাদিসে বলা হয়েছে, খুতবার সময় পাশে বসা ব্যক্তিকে চুপ করতে বলাও অনর্থক কাজের অন্তর্ভুক্ত।

​এ সব হাদিস ও আচারের আলোকে ফকিহগণ জানিয়েছেন, খুতবা চলাকালে মুকতাদীদের জন্য কথা বলা কিংবা যেকোনো ধরনের তাসবিহ পড়া সম্পূর্ণ নিষিদ্ধ। তাই জুমার খুতবা চলাকালে দরুদ শরীফ পাঠ বা ঈদের খুতবায় উচ্চস্বরে তাকবীরে তাশরীক বলা থেকেও বিরত থাকা আবশ্যক।

এসআর

সম্পর্কিত খবর