[email protected] শনিবার, ১০ অক্টোবর ২০২৬
২৪ আশ্বিন ১৪৩৩

এনজিওর আর্থিক সহায়তা নেওয়া কখন জায়েজ, জানালেন মুফতি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৮ অক্টোবর ২০২৬ ৫:১০ পিএম

সংগৃহীত ছবি

এনজিও কিংবা কোনো প্রতিষ্ঠানের কাছ থেকে আর্থিক সহযোগিতা গ্রহণ ইসলামে বৈধ কি না, তা নির্ভর করে সহায়তাদাতার ধর্মীয় বিশ্বাস এবং ওই অর্থ নেওয়ার ফলে ইসলাম ও মুসলমানদের স্বার্থের ওপর কোনো নেতিবাচক প্রভাব পড়ছে কি না—এ দুই বিষয়ের ওপর।

রাজধানীর মুহাম্মদপুর দারুল কুরআন আল ইসলামিয়া মাদ্রাসার মুফতি ও মুহাদ্দিস আব্দুল কাইয়ুম এ বিষয়ে মতামত দিয়েছেন।

 

তিনি বলেন, কোনো এনজিও বা প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট ব্যক্তিরা যদি সঠিক আকিদার মুসলমান হন, তাহলে তাদের কাছ থেকে আর্থিক সহযোগিতা নেওয়ায় শরিয়ত অনুযায়ী কোনো বাধা নেই।

 

তবে সহযোগিতাদাতা যদি ভ্রান্ত আকিদার অনুসারী হন কিংবা অমুসলিম হন, তাহলে বিষয়টি ভিন্নভাবে বিবেচনা করতে হবে। এ ধরনের সহায়তা গ্রহণের কারণে ইসলাম বা মুসলমানদের স্বার্থ বর্তমান কিংবা ভবিষ্যতে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা আছে কি না, তা আগে দেখতে হবে।

 

মুফতি আব্দুল কাইয়ুমের মতে, কোনো সহায়তা নেওয়ার ফলে ইসলাম ও মুসলমানদের ক্ষতির প্রবল আশঙ্কা থাকলে কিংবা তা তাদের স্বার্থবিরোধী হলে সেই সহযোগিতা গ্রহণ করা জায়েজ হবে না।

 

অন্যদিকে, এমন কোনো আশঙ্কা না থাকলে এবং ওই সহায়তার মাধ্যমে মুসলমানদের কল্যাণ বা স্বার্থ রক্ষা হয়, তাহলে তা গ্রহণ করা শরিয়তসম্মত হতে পারে।

এসআর

সম্পর্কিত খবর