[email protected] শনিবার, ৩০ মে ২০২৬
১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

হজ শেষে দেশে ফিরলেন প্রথম দফার ৪১৯ হাজি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩০ মে ২০২৬ ১:০২ পিএম

সংগৃহীত ছবি

পবিত্র হজ পালন সম্পন্ন করে প্রথম ফিরতি ফ্লাইটে ৪১৯ জন হজযাত্রী দেশে ফিরেছেন।

শনিবার (৩০ মে) সকাল সাড়ে ১০টার দিকে তাদের বহনকারী বিমানটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

জানা গেছে, সৌদি আরবের জেদ্দার কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে স্থানীয় সময় রাত ১২টা ১০ মিনিটে ফ্লাইটটি বাংলাদেশের উদ্দেশ্যে যাত্রা শুরু করে।

সৌদিয়া এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটের মাধ্যমে এ বছরের হজযাত্রীদের ফিরতি যাত্রার আনুষ্ঠানিক সূচনা হয়।

ধর্ম মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, প্রথম দিনে মোট ১৩টি ফ্লাইটে ৫ হাজার ৪৩৪ জন হাজির দেশে ফেরার কথা রয়েছে।

এ উপলক্ষে বিমানবন্দরে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে এবং আগত হাজিদের অভ্যর্থনায় সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

এর আগে, গত ১৭ এপ্রিল রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চলতি বছরের হজ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

বাংলাদেশ থেকে হজযাত্রী বহনকারী শেষ ফ্লাইটটি গত ২১ মে সৌদি আরবে পৌঁছায়।

এসআর

সম্পর্কিত খবর