[email protected] শুক্রবার, ২৯ মে ২০২৬
১৫ জ্যৈষ্ঠ ১৪৩৩

ঈদের দ্বিতীয় দিনেও চলছে পশু কোরবানি

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ২৯ মে ২০২৬ ১১:৫৩ এএম

সংগৃহীত ছবি

পবিত্র ঈদুল আজহার দ্বিতীয় দিনেও দেশের বিভিন্ন স্থানে পশু কোরবানি অব্যাহত রয়েছে।

মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে মুসলমানরা ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে কোরবানি পালন করছেন।

শুক্রবার (২৯ মে) রাজধানী ঢাকাসহ বিভিন্ন এলাকায় ঘুরে দেখা গেছে, অনেক পরিবার ঈদের দ্বিতীয় দিনে পশু কোরবানি দিচ্ছেন।

কেউ পারিবারিক রীতি বজায় রাখতে, আবার কেউ প্রথম দিনে কসাই সংকট ও অতিরিক্ত ভিড় এড়াতে আজ কোরবানি করছেন।

রাজধানীর মগবাজার এলাকার বাসিন্দা ইকবাল হোসেন বলেন, তাদের পরিবারে বরাবরই ঈদের দ্বিতীয় দিনে কোরবানি দেওয়ার প্রচলন রয়েছে। এবারও সেই ধারাবাহিকতা বজায় রাখা হয়েছে।

এদিকে কসাইদের ব্যস্ততাও কমেনি। কসাই মতিন মিয়া জানান, ঈদের প্রথম দিনের মতো দ্বিতীয় দিনেও তাকে একাধিক পশু জবাই ও মাংস প্রস্তুতের কাজে ব্যস্ত থাকতে হচ্ছে।

ধর্মীয় বিধান অনুযায়ী, জিলহজ মাসের ১০, ১১ ও ১২ তারিখ পর্যন্ত কোরবানি করার সুযোগ রয়েছে। তাই ঈদের দিন কোরবানি করতে না পারলেও পরবর্তী দুই দিনের মধ্যে কোরবানি আদায় করা যায়।

এসআর

সম্পর্কিত খবর