[email protected] বৃহঃস্পতিবার, ২৮ মে ২০২৬
১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

ঈদুল আজহা উপলক্ষে ভিডিও বার্তায় দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ২৮ মে ২০২৬ ৫:২০ এএম

সংগৃহীত ছবি

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসী এবং বিশ্ব মুসলিম সম্প্রদায়ের প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান ।

বুধবার (২৭ মে) দেওয়া এক ভিডিও বার্তায় তিনি ঈদের তাৎপর্য, ত্যাগের শিক্ষা এবং মানবিক মূল্যবোধের ওপর গুরুত্বারোপ করেন।

ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী বলেন, ঈদুল আজহা আত্মত্যাগ, তাকওয়া ও আত্মশুদ্ধির এক অনন্য বার্তা বহন করে। এই পবিত্র উৎসব মানুষকে সত্য, সুন্দর ও মানবকল্যাণের পথে চলতে অনুপ্রাণিত করে।

তিনি দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার জীবনে শান্তি ও আনন্দ বয়ে আনুক ঈদ।

তিনি আরও উল্লেখ করেন, কোরবানি কেবল পশু জবাইয়ের আনুষ্ঠানিকতা নয়; বরং মানুষের ভেতরের লোভ, হিংসা ও অসৎ প্রবৃত্তিকে দমন করার শিক্ষাও দেয়।

আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাধ্যমে আত্মিক উন্নয়নই কোরবানির মূল উদ্দেশ্য বলে তিনি মন্তব্য করেন।

যাদের কোরবানি দেওয়ার সামর্থ্য রয়েছে, তাদের প্রতি দরিদ্র ও অসচ্ছল মানুষের সঙ্গে কোরবানির মাংস ভাগাভাগি করার আহ্বান জানান প্রধানমন্ত্রী। পাশাপাশি কোরবানির পশুর চামড়া সঠিকভাবে সংরক্ষণ এবং বর্জ্য দ্রুত পরিষ্কার করার বিষয়েও সচেতন থাকার অনুরোধ করেন তিনি।

বার্তায় তিনি আরও বলেন, পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখতে নাগরিকদের নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করা প্রয়োজন। ঈদের দিন পরিচ্ছন্নতা কর্মীদের সহায়তা করার পাশাপাশি সবাইকে স্বেচ্ছায় পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি।

শেষে প্রধানমন্ত্রী দেশ, মুসলিম বিশ্ব এবং সমগ্র মানবজাতির শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা কামনা করে মহান আল্লাহর দরবারে দোয়া করেন এবং পুনরায় সবাইকে ঈদ মোবারক জানান।

এসআর

সম্পর্কিত খবর