ত্যাগ, আত্মশুদ্ধি ও ভ্রাতৃত্ববোধের বার্তা নিয়ে আজ বৃহস্পতিবার (২৮ মে) সারা দেশে উদযাপিত হচ্ছে মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা।
ঈদের সকালেই ধর্মপ্রাণ মুসল্লিরা দেশের বিভিন্ন ঈদগাহ ও মসজিদে সমবেত হয়ে ঈদুল আজহার জামাতে অংশ নেবেন।
নামাজ শেষে খুতবায় কোরবানির তাৎপর্য, ত্যাগের মহিমা ও মানবিক মূল্যবোধের বিষয়ে আলোচনা করা হবে। পরে একে অপরের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন মুসল্লিরা।
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দেশবাসীসহ বিশ্ব মুসলিম উম্মাহর প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও পৃথক বার্তায় ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।
রাজধানীর হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত আয়োজনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
সেখানে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা, বিচারপতি, কূটনীতিক, রাজনৈতিক নেতা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেবেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
জামাতকে কেন্দ্র করে এলাকায় জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।
এসআর