রান্নাঘরে বহুল ব্যবহৃত উপাদান লেবু খাবারে স্বাদ বাড়ানোর পাশাপাশি স্বাস্থ্যের জন্যও অত্যন্ত
উপকারী। বেশি পরিমাণে লেবু কিনে সঠিক নিয়মে সংরক্ষণ না করলে তা দ্রুত শুকিয়ে নষ্ট হয়ে যায়। কয়েকটি সহজ কৌশলে দীর্ঘদিন লেবু সতেজ রাখা সম্ভব।
লেবুর পুষ্টিগুণ ও উপকারিতা:
হজমশক্তি বৃদ্ধি: লেবুতে থাকা সাইট্রিক অ্যাসিড হজমকারী এনজাইমকে উদ্দীপিত করে দ্রুত হজমে সাহায্য করে।
রোগ প্রতিরোধ ক্ষমতা: ভিটামিন সি-এর চমৎকার উৎস হওয়ায় এটি শরীরের ইমিউন সিস্টেম বা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।
লেবু দীর্ঘকাল তাজা রাখার ৩টি কার্যকর উপায়:
১. পানিতে ভিজিয়ে রাখা: একটি এয়ারটাইট বা বায়ুরোধী পাত্রে লেবু রেখে পুরোটা পানিতে ডুবিয়ে ফ্রিজে রাখলে তা দীর্ঘদিন সতেজ থাকে।
২. কাগজ বা টিস্যুতে মোড়ানো: লেবু ধুয়ে শুকানোর পর প্রতিটি লেবু আলাদাভাবে টিস্যু বা পেপারে মুড়ে বায়ুরোধী পাত্র অথবা জিপ-লক ব্যাগে ভরে ফ্রিজে সংরক্ষণ করা যায়।
৩. তেলের হালকা প্রলেপ: শুকানো লেবুর খোসায় সামান্য সরিষা বা রান্নার তেল মেখে ফ্রিজে রাখলে আর্দ্রতা কমে না এবং লেবু শুকিয়ে যাওয়া থেকে রক্ষা পায়।
এসআর