জ্বর শরীরের কোনো স্বাবাভাবিক রোগ নয়, বরং সংক্রমণের বিরুদ্ধে শরীরের প্রতিরক্ষামূলক
প্রতিক্রিয়া। জ্বরের সময় সুস্থ হতে তরল খাবার খাওয়া, পরিমিত বিশ্রাম নেওয়া এবং সঠিক নিয়ম মেনে চলা অত্যন্ত জরুরি। অনেকে মনে করেন জ্বর কমানোর জন্য বরফঠান্ডা পানি দিয়ে গোসল করা ভালো, কিন্তু তা সঠিক নয়; কারণ অতিরিক্ত ঠান্ডা পানি শরীরে কাঁপুনি তৈরি করে শরীরের অভ্যন্তরীণ তাপমাত্রা আরও বাড়িয়ে দিতে পারে।
তাই জ্বরের সময় ঠান্ডা পানির বদলে হালকা বা কুসুম গরম পানিতে গোসল করা উচিত অথবা কুসুম গরম পানিতে কাপড় ভিজিয়ে শরীর মুছে নেওয়া যেতে পারে।
এ ছাড়া জ্বরের সময় ঘামের মাধ্যমে পানি বের হয়ে ডিহাইড্রেশন হতে পারে, তাই নিয়মিত পানি, ওরস্যালাইন, ডাবের পানি, স্যুপ কিংবা ফলের রস পান করা দরকার। এই সময়ে হজমপ্রক্রিয়া ধীর হয়ে যায় বলে অতিরিক্ত মসলাযুক্ত খাবার এড়িয়ে খিচুড়ি, ডাল, ভাত ও স্যুপের মতো সহজপাচ্য খাবার খাওয়া এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন ও পর্যাপ্ত বিশ্রাম নেওয়া উচিত।
এসআর