হাড় ও দাঁতের সুরক্ষায় দুধের পাশাপাশি আরও বেশ কিছু প্রাকৃতিক খাবার থেকে প্রয়োজনীয়
ক্যালসিয়াম পাওয়া সম্ভব। পুষ্টিকর শস্যদানা রাগী (ফিঙ্গার মিলেট) এবং স্বাস্থ্যকর চর্বিযুক্ত সাদা ও কালো তিল দৈনন্দিন খাদ্যতালিকায় ক্যালসিয়ামের চমৎকার বিকল্প হতে পারে। পাশাপাশি ল্যাকটোজ ইনটলারেন্স বা দুগ্ধজাত খাবারে সংবেদনশীলদের জন্য টোফু ও সয়া পণ্য দারুণ ভূমিকা রাখে।
এছাড়া পাতাযুক্ত শাকসবজি যেমন—পাতাকপি, ব্রোকলি, বক চয়, সরিষা শাক এবং কাটাসহ ছোট মাছের মাধ্যমেও শরীরে পর্যাপ্ত ক্যালসিয়াম সরবরাহ করা সম্ভব। বাদামে ক্যালসিয়ামের উপস্থিতি থাকলেও পালং শাকে উচ্চমাত্রার অক্সালেট থাকায় এটি একা পর্যাপ্ত ক্যালসিয়াম শোষণে বাধা দেয়।
উল্লেখ্য, একজন প্রাপ্তবয়স্ক মানুষের দৈনিক প্রায় ১,০০০ মিলিগ্রাম ক্যালসিয়ামের প্রয়োজন হয়, যা সঠিকভাবে শোষণের জন্য শরীরে ভিটামিন ডি-এর পর্যাপ্ত উপস্থিতিও অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এসআর