আকর্ষণীয় মোড়ক, তারাকাদের বিজ্ঞাপন বা সুস্বাদু ফ্লেভার দেখে টুথপেস্ট না কিনে এর
ভেতরের উপাদান দেখে কেনার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। গুরুগ্রামের ক্যানসার চিকিৎসক ভরতিকা বিশ্বানী জানান, চটকদার লেবেলের চেয়ে বিজ্ঞানসম্মত সাধারণ উপাদানযুক্ত পণ্যই মুখের স্বাস্থ্যের জন্য বেশি নির্ভরযোগ্য।
সুস্থ দাঁতের জন্য টুথপেস্ট বাছাইয়ে ৩টি বিষয়ে খেয়াল রাখার পরামর্শ দেওয়া হয়েছে:
ফ্লোরাইডের পরিমাণ: দাঁতের ক্ষয়রোধ ও এনামেল শক্তিশালী করতে ফ্লোরাইড অত্যন্ত প্রয়োজনীয়। তাই প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে ১৩৫০ থেকে ১৫০০ পিপিএম ফ্লোরাইড সমৃদ্ধ টুথপেস্ট বেছে নেওয়া উচিত।
‘চারকোল’ বা ‘হোয়াইটনিং’ উপাদানের ব্যবহার: দাঁত ধবধবে সাদা করার জন্য কিছু পেস্টে সিলিকা বা ক্যালশিয়াম কার্বোনেটের মতো অতিরিক্ত ঘর্ষণকারী উপাদান থাকে, যা দীর্ঘদিন ব্যবহারে দাঁতের ক্ষয় ও শিরশিরে ভাব বাড়াতে পারে।
এসএলএস (SLS)-এর উপস্থিতি: সোডিয়াম লরিল সালফেট ফেনা তৈরিতে সাহায্য করে। তবে যাদের মুখে ঘন ঘন আলসার বা শুষ্কতা দেখা দেয়, তাদের জন্য এসএলএস-মুক্ত টুথপেস্ট ব্যবহার করা বেশি নিরাপদ।
দাঁত ও মাড়ির যেকোনো নির্দিষ্ট সমস্যায় নিজের মতো পেস্ট পরিবর্তন না করে চিকিৎসকের পরামর্শ নেওয়ার সুপারিশ করা হয়েছে।
এসআর