[email protected] শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
২৭ ভাদ্র ১৪৩৩

পোড়া খাবারের বিষাক্ত উপাদান: বাড়াচ্ছে ক্যানসার ও স্নায়ুরোগের ঝুঁকি

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ২ সেপ্টেম্বর ২০২৬ ১০:২৭ এএম

সংগৃহীত ছবি

উচ্চ তাপমাত্রায় খাবার অতিরিক্ত পুড়ে গেলে 'অ্যাক্রিলামাইড' নামক ক্ষতিকর রাসায়নিক

 উপাদান তৈরি হয়, যা নিয়মিত গ্রহণে মানবদেহে মারাত্মক স্বাস্থ্যঝুঁকি সৃষ্টি হতে পারে। ইউরোপিয়ান ফুড সেফটি অথরিটির তথ্য ও বিভিন্ন আন্তর্জাতিক গবেষণায় দেখা গেছে, অ্যাক্রিলামাইড কোষের ক্ষতি করে মানবদেহে ক্যানসারের ঝুঁকি বাড়ায়, বিশেষ করে নারীদের ওভারিয়ান, এন্ডোমেট্রিয়াল এবং কিডনি ক্যানসারের আশঙ্কা বৃদ্ধি করে। এছাড়া রক্তে মিশে এই রাসায়নিক স্নায়ুকোষের প্রতিরক্ষামূলক প্রোটিন নষ্ট করে দেয়, যা দীর্ঘমেয়াদে স্মৃতিভ্রম বা ডিমেনশিয়ার মতো জটিল রোগের কারণ হতে পারে। কম ওজনের কারণে শিশুরা এবং মায়ের শরীর থেকে সরাসরি গ্রহণের ফলে গর্ভস্থ শিশুরাও এই বিষাক্ত উপাদানের ব্যাপক ঝুঁকিতে থাকে।

​এই স্বাস্থ্যঝুঁকি এড়াতে সম্পূর্ণ খাবার বর্জন না করে রান্নার পদ্ধতিতে কিছু পরিবর্তন আনার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। আলু ভাজার আগে ১০ মিনিট হালকা গরম পানিতে ভিজিয়ে রাখলে ক্ষতিকর উপাদানটি তৈরি হওয়ার পরিমাণ প্রায় ৯০ শতাংশ পর্যন্ত কমে যায়। পাশাপাশি খাবার অতিরিক্ত কড়া আঁচে না পুড়িয়ে হালকা বাদামি করে ভাজা এবং টোস্টের পোড়া অংশ ছেঁচে ফেলে দিয়ে খাওয়ার মাধ্যমে পরিবারকে নিরাপদ রাখা সম্ভব।

এসআর

সম্পর্কিত খবর