ফল শরীরের জন্য উপকারী হলেও সব ফল সবসময় খাওয়া ঠিক নয় এবং বিশেষ করে সকালে খালি পেটে কিছু ফল খেলে শরীরে নানা সমস্যা দেখা দিতে পারে। বিশেষজ্ঞদের মতে, খালি পেটে অতিরিক্ত প্রাকৃতিক চিনি ও
অ্যাসিডসমৃদ্ধ ফল খাওয়া ক্ষতিকর; যেমন আম ও লিচুতে প্রচুর প্রাকৃতিক চিনি থাকায় তা খালি পেটে খেলে রক্তে শর্করার মাত্রা দ্রুত বাড়িয়ে দেয় ও চিনির ভারসাম্য নষ্ট করে গ্যাস-অস্বস্তি বাড়ায়, যা ডায়াবেটিস রোগীদের জন্য ঝুঁকিপূর্ণ।
আবার সকালে দ্রুত শক্তি পেতে অনেকেই কলা খান, তবে কলায় থাকা অতিরিক্ত ম্যাগনেসিয়াম খালি পেটে শরীরে খনিজের ভারসাম্যে প্রভাব ফেলে হৃদযন্ত্রের ক্ষতি করতে পারে এবং নাশপাতির অতিরিক্ত ফাইবার পাকস্থলীর ভেতরের আবরণে চাপ সৃষ্টি করে হজমের সমস্যা ঘটায়। এছাড়া কমলা ও আঙুরের মতো সাইট্রাস জাতীয় ফলে অ্যাসিডের পরিমাণ বেশি থাকায় খালি পেটে এগুলো খেলে বুক জ্বালা, গ্যাস্ট্রিক ও অম্বলের সমস্যা বাড়তে পারে।
তবে সকালে ফল খাওয়া একেবারে বাদ দেওয়ার প্রয়োজন নেই, কারণ পুষ্টিবিদদের পরামর্শ অনুযায়ী খালি পেটে পাকা পেঁপে বা তরমুজ খাওয়া তুলনামূলক নিরাপদ যা শরীর ঠাণ্ডা রাখতে ও হজমে সহায়তা করে, তাই সুস্থ থাকতে সকালে কোন ফল কখন খাচ্ছেন সেদিকে নজর দেওয়া জরুরি।
এসআর