[email protected] রবিবার, ১৭ মে ২০২৬
৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

কোলেস্টেরল থাকার কারণ কি

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ১৭ মে ২০২৬ ১:০৮ পিএম

চিকিৎসকদের মতে, কোলেস্টেরল কেবল মোটা মানুষের শরীরে দেখা যায় এবং রোগাদের এর ঝুঁকি নেই— এই ধারণাটি একেবারেই ভুল, কারণ রক্তে উচ্চ কোলেস্টেরল থাকা শুধু শরীরের ওজনের ওপর নির্ভর করে না বরং লিভারের

 কার্যকারিতা, জিনগত বৈশিষ্ট্য ও জীবনযাত্রার ওপর বেশি নির্ভরশীল। মানুষের শরীরে প্রায় ৭০-৮০ শতাংশ কোলেস্টেরল লিভার নিজে থেকে তৈরি করে, যা খাদ্যাভ্যাস বা ওজনের সঙ্গে সরাসরি সম্পৃক্ত নয়।

রোগা ব্যক্তিদের শরীরে কোলেস্টেরল ধরা পড়ার প্রধান কারণগুলোর মধ্যে প্রথমত রয়েছে ‘ফ্যামিলিয়াল হাইপারকোলেস্টেরোলেমিয়া’ নামক জিনগত রোগ, যার ফলে লিভার থেকে বেশি কোলেস্টেরল তৈরি হয় এবং খারাপ কোলেস্টেরল শরীরে কম ধ্বংস হয়। দ্বিতীয়ত, যারা ডায়াবেটিস, থাইরয়েড কিংবা ফ্যাটি লিভারের মতো অসুখে ভুগছেন অথবা নিয়মিত মদ্যপান ও ধূমপান করেন, তাদের রোগা হওয়া সত্ত্বেও কোলেস্টেরলে আক্রান্ত হওয়ার ঝুঁকি অনেক বেশি থাকে।

তৃতীয়ত, অলস প্রকৃতি ও শরীরচর্চা না করার অভ্যাসের কারণে শরীরে ভালো কোলেস্টেরলের মাত্রা কমে এবং খারাপ কোলেস্টেরলের (এলডিএল) মাত্রা বেড়ে যায়। এছাড়া, অনেক মানুষ রোগা হলেও যদি নিয়মিত প্রক্রিয়াজাত, প্যাকেটজাত ও তেলেভাজার মতো অস্বাস্থ্যকর খাবার খান, তবে তাদের শরীরেও কোলেস্টেরল বাসা বাঁধবেই।

এসআর

সম্পর্কিত খবর