[email protected] শনিবার, ১৬ মে ২০২৬
২ জ্যৈষ্ঠ ১৪৩৩

অতিরিক্ত প্রোটিন ডায়েট শরীরের জন্য ক্ষতিকর হতে পারে: আলিয়া ভাট

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ১৪ মে ২০২৬ ৭:৪৬ এএম

সংগৃহীত ছবি

বর্তমান সময়ের অতিরিক্ত প্রোটিন নির্ভর ডায়েট বা ‘প্রোটিন ট্রেন্ড’ নিয়ে প্রশ্ন তুলেছেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। সম্প্রতি এক বার্তায় তিনি জানান যে, বাজারচলতি প্রোটিন সাপ্লিমেন্ট বা প্রোটিন শেক নয়, বরং শৈশব থেকে অভ্যস্ত

 সাধারণ ঘরোয়া খাবারেই লুকিয়ে আছে আসল পুষ্টি।

আলিয়ার মতে, ডাল-ভাত, রুটি, সবজি, মাছ বা ডিমের মতো সাদামাটা খাবার শরীরের জন্য যথেষ্ট এবং আলাদা করে তথাকথিত ‘হাই-প্রোটিন ডায়েট’ করার কোনো প্রয়োজন নেই। তিনি সতর্ক করে বলেন যে, কার্বোহাইড্রেট কমিয়ে কেবল প্রোটিন গ্রহণ করলে শরীরে শক্তির অভাব দেখা দিতে পারে, যা হৃদরোগ, কিডনি ফেইলিওর এমনকি হরমোনের ভারসাম্যের ওপর মারাত্মক প্রভাব ফেলতে পারে।

বিশেষ করে নারীদের ক্ষেত্রে এটি ঋতুস্রাব ও সন্তানধারণের জটিলতা তৈরি করতে পারে। আলিয়া নিজের খাদ্যাভ্যাসের কথা উল্লেখ করে জানান, তিনি দুপুরে ডাল-ভাত ও সবজি খান এবং রাতে খিচুড়ি বা সবজির স্যুপের মতো হালকা খাবার পছন্দ করেন। ক্যালোরি মেপে নয় বরং পরিমিত পরিমাণ খাবার খাওয়াই সুস্থ থাকার আসল মন্ত্র বলে তিনি মনে করেন এবং ঘরোয়া উৎস যেমন ডাল, পনির ও ডিম থেকেই প্রয়োজনীয় প্রোটিন গ্রহণ করার পরামর্শ দেন।

এসআর

সম্পর্কিত খবর