[email protected] রবিবার, ১৭ মে ২০২৬
৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

ঈদের ছুটিতে ফ্রিজে কুরবানির মাংস ও খাবার সুরক্ষায় জরুরি কিছু নিয়ম

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ১৭ মে ২০২৬ ৭:৪৪ এএম

সংগৃহীত ছবি

ঈদুল আজহার লম্বা ছুটিতে গ্রামের বাড়ি বা বাইরে বেড়াতে যাওয়ার কারণে ফ্রিজে রাখা খাবার এবং পরবর্তীতে কুরবানির মাংস সংরক্ষণ নিয়ে অনেকেই চিন্তায় পড়েন। এই দীর্ঘ ছুটিতে ফ্রিজের খাবার ভালো রাখতে কাঁচা সবজি ও

 কাঁচা মাংস কখনোই একসাথে রাখা যাবে না; বরং প্রতিটি খাবার আলাদাভাবে ভালো মানের এয়ারটাইট বক্স বা ঢাকনাযুক্ত পাত্রে সংরক্ষণ করতে হবে।

কুরবানির মাংস ফ্রিজে রাখার আগে অবশ্যই এর গায়ে থাকা রক্ত ও পানি ভালোভাবে ঝরিয়ে ঢাকনাযুক্ত পাত্রে রাখতে হবে, কারণ খোলা অবস্থায় মাংস রাখা একদমই নিরাপদ নয়। এছাড়া, মাংস বড় আকারে না রেখে ছোট ছোট অংশে বা 'ফ্যামিলি প্যাক' হিসেবে রাখা ভালো, যাতে প্রয়োজন অনুযায়ী বের করা যায়; কারণ একবার গলানো মাংস পুনরায় ফ্রিজে রাখলে তার মান ও নিরাপত্তা নষ্ট হয়।

ফ্রিজে কাঁচা মাংসকে সবসময় রান্না করা খাবার, ফল বা সবজি থেকে আলাদা নির্দিষ্ট জায়গায় রাখতে হবে যাতে জীবাণু বা গন্ধ না ছড়ায়। এভাবে সঠিকভাবে ফ্রিজিং করা হলে কুরবানির মাংস সর্বোচ্চ ছয় মাস পর্যন্ত ভালো রাখা সম্ভব, তবে দীর্ঘদিন রাখলে স্বাদ ও পুষ্টিগুণ কিছুটা কমতে পারে।

এসআর

সম্পর্কিত খবর