[email protected] শনিবার, ২৯ আগস্ট ২০২৬
১৪ ভাদ্র ১৪৩৩

হামে ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু, নতুন উপসর্গ ১১১০ জনের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৮ আগষ্ট ২০২৬ ৪:৫৩ পিএম

সংগৃহীত ছবি

স্বাস্থ্য অধিদপ্তরের হাম পরিস্থিতিবিষয়ক নিয়মিত প্রতিবেদনে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে

 হামের উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে ৩ জনই সিলেট বিভাগের। একই সময়ে নতুন করে ৭০ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে এবং ১ হাজার ১১০ জনের মধ্যে হামের উপসর্গ দেখা দিয়েছে।

​প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট ১৮ হাজার ৭৯৬ জনের শরীরে হাম নিশ্চিত হওয়া গেছে। এছাড়া এ সময়ে মোট ১ লাখ ৫৪ হাজার ৭৯২ জনের মধ্যে হামের উপসর্গ দেখা দেয়। উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৩৫ হাজার ৪৭৩ জন, যাদের মধ্যে ১ লাখ ৩০ হাজার ৪৫৭ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

​১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ৮৬১ জন এবং নিশ্চিত হামে আক্রান্ত হয়ে ৯৯ শিশুর মৃত্যু হয়েছে। ফলে উপসর্গ ও নিশ্চিত আক্রান্ত মিলিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৯৬০ জনে।

এসআর

সম্পর্কিত খবর