[email protected] মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
৯ ভাদ্র ১৪৩৩

খুলনা বিভাগে ডেঙ্গু পরিস্থিতির অবনতি: ২৪ ঘণ্টায় ভর্তি ২১৫, চিকিৎসাধীন ৫৭৫

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৪ আগষ্ট ২০২৬ ১:৩৬ পিএম

সংগৃহীত ছবি

খুলনা বিভাগে ডেঙ্গু পরিস্থিতির অবনতি ঘটেছে। গত ২৪ ঘণ্টায় বিভাগের বিভিন্ন হাসপাতালে ২১৫

 জন নতুন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। তবে এই সময়ে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। সোমবার (২৪ আগস্ট) খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শেখ মো. মোশাররফ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

​স্বাস্থ্য পরিচালকের কার্যালয় সূত্রে জানা গেছে, নতুন ভর্তি হওয়া ২১৫ জন রোগীর মধ্যে ১৮১ জন সরকারি এবং ৩৪ জন বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে এককভাবে খুলনা জেলায় ১১৪ জন এবং খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ৫৮ জন রোগী ভর্তি হন। এছাড়া বাগেরহাটে ১০, সাতক্ষীরায় ৭, যশোরে ১০, ঝিনাইদহে ১১, মাগুরায় ৩ এবং কুষ্টিয়া ও মেহেরপুরে ১ জন করে ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।

​চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৪ আগস্ট পর্যন্ত খুলনা বিভাগে মোট ৪ হাজার ৬০৪ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন, যার মধ্যে ৩ হাজার ৯৪২ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বিভাগে এ পর্যন্ত মোট ১৬ জনের মৃত্যু হয়েছে; যার মধ্যে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালেই ১৩ জন, খুলনা জেলায় ২ জন এবং বাগেরহাটে ১ জন মারা যান। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে ৫৭৫ জন রোগী চিকিৎসাধীন আছেন। উদ্ভূত পরিস্থিতিতে লার্ভা ধ্বংস ও ডেঙ্গু প্রতিরোধে সচেতন হতে নির্দেশ দিয়েছে খুলনা সিটি কর্পোরেশন ও স্বাস্থ্য বিভাগ।

এসআর

সম্পর্কিত খবর