[email protected] সোমবার, ১৭ আগস্ট ২০২৬
২ ভাদ্র ১৪৩৩

হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১,০৩১

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭ আগষ্ট ২০২৬ ৩:৫৭ পিএম

সংগৃহীত ছবি

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও সাত শিশুর মৃত্যু হয়েছে।

একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ১ হাজার ৩১ শিশু।

 

সোমবার (১৭ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়

 

প্রতিবেদন অনুযায়ী, গত এক দিনে হামের উপসর্গ নিয়ে সাত শিশুর মৃত্যু হলেও নিশ্চিতভাবে হাম আক্রান্ত হয়ে কোনো মৃত্যুর তথ্য পাওয়া যায়নি।

 

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ৮১৬ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিতভাবে হাম আক্রান্ত হয়ে মারা গেছে আরও ৯৯ শিশু। সব মিলিয়ে হাম ও হামের উপসর্গে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৯১৫।

 

গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫০ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে। এ ছাড়া হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ৯৮১ শিশু। এ সময়ে ৯২৯ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে, বিপরীতে চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছে ৯৭৪ শিশু।

 

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা ১ লাখ ৪৩ হাজার ৭৭৮ জন। এর মধ্যে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ১৭ হাজার ৯৩০ জনের।

এসআর

সম্পর্কিত খবর