[email protected] শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬
২৯ শ্রাবণ ১৪৩৩

ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ৭২৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২ আগষ্ট ২০২৬ ৮:৩৯ পিএম

সংগৃহীত ছবি

দেশে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত এক দিনে মশাবাহিত এই রোগে আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে।

একই সময়ে নতুন করে ৭২৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

 

বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

 

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মারা যাওয়া দুজনের মধ্যে একজন বরিশাল বিভাগের এবং অন্যজন খুলনা বিভাগের বাসিন্দা।

 

নতুন মৃত্যু নিয়ে চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে দেশে মোট ৬৩ জনের প্রাণহানি হয়েছে। আর বছরের শুরু থেকে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২১ হাজার ৫৫০ জনে।

এসআর

সম্পর্কিত খবর