দেশে ডেঙ্গু পরিস্থিতি অবনতির মধ্যে গত ২৪ ঘণ্টায় এ রোগে আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে।
একই সময়ে নতুন করে ৬৭২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
রোববার (৯ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সর্বশেষ ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগে ৮৪ জন, চট্টগ্রাম বিভাগে ৮৮ জন এবং ঢাকা বিভাগের (সিটি করপোরেশন এলাকার বাইরে) ৬৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
এ ছাড়া ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় ১১০ জন এবং দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ৯১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। খুলনা বিভাগে ১৪০ জন, ময়মনসিংহে ২৭ জন, রাজশাহীতে ৫৭ জন, রংপুরে পাঁচজন এবং সিলেট বিভাগে চারজন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ১৯ হাজার ৩৪৫ জন। আক্রান্তদের মধ্যে পুরুষের হার ৬১ দশমিক ৫ শতাংশ এবং নারী ৩৮ দশমিক ৫ শতাংশ।
এ সময়ের মধ্যে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১৭ হাজার ডেঙ্গু রোগী।
এদিকে নতুন করে আরও দুইজনের মৃত্যুর ফলে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬১ জনে।
এসআর