[email protected] বুধবার, ৫ আগস্ট ২০২৬
২০ শ্রাবণ ১৪৩৩

হামে ২৪ ঘণ্টায় ২ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১,০১৯ জন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৪ আগষ্ট ২০২৬ ৫:২০ পিএম

সংগৃহীত ছবি

দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ের

 মধ্যে এ রোগে নতুন করে আক্রান্ত বা উপসর্গ নিয়ে অসুস্থ হয়ে পড়েছে ১ হাজার ১৯ জন শিশু।

​মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া সর্বশেষ হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

​স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে ৭৫ জন এবং নিশ্চিত হামে আরও ৯৬ শিশুর মৃত্যু হয়েছে। সব মিলিয়ে এই সময়ে হাম ও এর উপসর্গজনিত রোগে মোট ৮৪৯ শিশুর প্রাণহানি ঘটেছে।

​প্রতিবেদনে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ১২৩ শিশুর হাম নিশ্চিত হওয়া গেছে। পাশাপাশি একই সময়ে আরও ৮৯৬ জনের শরীরে এর উপসর্গ দেখা গেছে। এই ২৪ ঘণ্টায় ৮৬ জন শিশু নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে এবং চিকিৎসার পর সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৯৯৮ জন শিশু।

​সব মিলিয়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৩১ হাজার ৯৪৬ জনে, যার মধ্যে ১৬ হাজার ৫৩১ জনের দেহে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে। এদের মধ্যে ১ লাখ ১৪ হাজার ৩৯৩ জন হাসপাতালে চিকিৎসা নেয় এবং ইতোমধ্যে ১ লাখ ১০ হাজার ১৮৭ জন সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছে।

এসআর

সম্পর্কিত খবর