[email protected] শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
২৯ কার্তিক ১৪৩৩

অধিনায়ক হয়েই বাজিমাত হামজার, কোচের চোখে ১০-এ ১০

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১২ নভেম্বর ২০২৬ ১২:০৩ পিএম

সংগৃহীত ছবি

দীর্ঘ অপেক্ষার পর জাতীয় ফুটবলে দারুণ এক জয় উপহার দিয়েছে বাংলাদেশ।

সাফ চ্যাম্পিয়নশিপে বুধবার জাতীয় স্টেডিয়ামে শ্রীলঙ্কাকে ৪-০ গোলে হারিয়ে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছে লাল-সবুজের দল। পুরো ম্যাচজুড়েই ছিল বাংলাদেশের আধিপত্য।

 

এই জয়ে বড় ভূমিকা রেখেছেন অধিনায়ক হামজা চৌধুরী। মাঝমাঠে দুর্দান্ত পারফরম্যান্সের পাশাপাশি আক্রমণেও গুরুত্বপূর্ণ অবদান রাখেন তিনি। শমিত সোমের করা বাংলাদেশের প্রথম গোলের পেছনে ছিল হামজার নিখুঁত ক্রস। পরবর্তী সময়ে নিজেও জালের দেখা পান এই মিডফিল্ডার।

 

অধিনায়ক হিসেবে প্রথম ম্যাচেই এমন পারফরম্যান্স হামজার জন্য স্মরণীয় হয়ে থাকল। তার নেতৃত্ব ও মাঠের উপস্থিতিতে মুগ্ধ কোচ থমাস ডুলি। ম্যাচ শেষে হামজার পারফরম্যান্সের মূল্যায়ন করতে গিয়ে তাকে ১০ নম্বরের মধ্যে পূর্ণ নম্বর দিয়েছেন কোচ।

 

ডুলির মতে, হামজা নিজের সামর্থ্যের সর্বোচ্চটা দিয়েছেন। এমন পারফরম্যান্সের পর তার কাছে আরও বেশি কিছু প্রত্যাশা করার সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি।

 

শুধু ব্যক্তিগত নৈপুণ্য নয়, নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রেও হামজার ওপর আস্থা রয়েছে কোচের। ডুলির প্রত্যাশা, আগামী ম্যাচগুলোতেও দলের অধিনায়কের দায়িত্ব পালন করবেন এই মিডফিল্ডার।

 

কোচের ভাষ্য, দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড় হওয়ার পাশাপাশি মাঠে সিদ্ধান্ত গ্রহণ, সতীর্থদের সংগঠিত করা এবং রেফারির সঙ্গে যোগাযোগের ক্ষেত্রেও হামজার যথেষ্ট প্রভাব রয়েছে। তাই নিয়মিত অধিনায়ক হিসেবে তাকে দেখতে চান তিনি।

এফ/ডি

সম্পর্কিত খবর