[email protected] বৃহঃস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
২৭ কার্তিক ১৪৩৩

হামজার গোলে স্বস্তিতে বাংলাদেশ, বিরতিতে ২-০ ব্যবধানে এগিয়ে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১ নভেম্বর ২০২৬ ৯:৩৬ পিএম

সংগৃহীত ছবি

শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের প্রথমার্ধে দাপুটে ফুটবল খেলেছে বাংলাদেশ।

দুই গোলের লিড নিয়ে বিরতিতে গেছে লাল-সবুজের প্রতিনিধিরা। দলের হয়ে প্রথম গোলটি করেন সোম এবং দ্বিতীয় গোলটি আসে হামজা চৌধুরীর পা থেকে।

 

ম্যাচের অষ্টম মিনিটেই এগিয়ে যাওয়ার সুযোগ কাজে লাগায় বাংলাদেশ। হামজা চৌধুরীর ক্রস সামলাতে গিয়ে শ্রীলঙ্কার গোলরক্ষক সুজন পেরেরা বল ঠিকভাবে নিয়ন্ত্রণ করতে পারেননি। বলটি শ্রীলঙ্কার এক ডিফেন্ডারের গায়ে লেগে সোমের সামনে চলে আসে। প্রথমবারের প্রচেষ্টা আটকে গেলেও ফিরতি শটে জাল খুঁজে নেন তিনি।

 

২৬ মিনিটে ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েছিলেন হামজা। রাকিবের দারুণ পাস থেকে বল পেয়ে ব্যাকহিল শটে গোলের চেষ্টা করেন তিনি। তবে শ্রীলঙ্কার রক্ষণভাগের বাধায় সেই প্রচেষ্টা সফল হয়নি।

 

প্রথমার্ধের শেষ দিকে ৪৩ মিনিটে দুর্দান্ত এক গোল করে বাংলাদেশের ব্যবধান দ্বিগুণ করেন হামজা। ইব্রাহিমের পাস পেয়ে দ্রুতগতিতে প্রতিপক্ষের এক ডিফেন্ডারকে পেছনে ফেলেন তিনি। এরপর বক্সের বাইরে থেকে নেওয়া তার শট গোলরক্ষক সুজন পেরেরার শরীরে লেগে জালে প্রবেশ করে।

 

প্রথমার্ধের পরিসংখ্যানেও বাংলাদেশের আধিপত্য স্পষ্ট। প্রতিপক্ষের গোল লক্ষ্য করে ১০টি শট নিয়েছে বাংলাদেশ, যার তিনটি ছিল লক্ষ্যে। এর মধ্যে দুটি থেকেই গোল এসেছে। অন্যদিকে শ্রীলঙ্কার নেওয়া তিনটি শটের একটিও লক্ষ্যে পৌঁছায়নি।

 

দুই গোলের ব্যবধান নিয়ে বিরতিতে যাওয়ায় দ্বিতীয়ার্ধে আরও ভালো খেলার প্রত্যাশা তৈরি হয়েছে বাংলাদেশের সমর্থকদের মধ্যে।

এফ/ডি

সম্পর্কিত খবর