[email protected] বুধবার, ২১ অক্টোবর ২০২৬
৫ কার্তিক ১৪৩৩

এশিয়ান গেমসে হতাশা, ফিফা র‌্যাংকিংয়ে এক ধাপ এগোল বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০ অক্টোবর ২০২৬ ৪:১৮ পিএম

সংগৃহীত ছবি

এশিয়ান গেমসে প্রত্যাশিত ফল না পেলেও ফিফার সর্বশেষ নারী ফুটবল র‌্যাংকিংয়ে উন্নতি হয়েছে বাংলাদেশের।

এক ধাপ এগিয়ে ১০৭তম অবস্থান থেকে ১০৬ নম্বরে উঠে এসেছে ঋতুপর্ণা চাকমাদের দল।

 

সম্প্রতি এশিয়ান গেমসে তিনটি ম্যাচ খেলেছে বাংলাদেশ নারী ফুটবল দল। টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে উত্তর কোরিয়ার কাছে ১০-০ গোলে হারে লাল-সবুজের প্রতিনিধিরা। পরের ম্যাচে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ৬ গোল হজম করতে হয় তাদের। টানা দুই ম্যাচে ১৬ গোল খেলেও ফিফা র‌্যাংকিংয়ে বাংলাদেশের পয়েন্ট কমেছে সামান্য। এর পেছনে দুই প্রতিপক্ষের সঙ্গে র‌্যাংকিংয়ের বড় ব্যবধানকে অন্যতম কারণ হিসেবে দেখা হচ্ছে।

 

গ্রুপ পর্বের শেষ ম্যাচে মিয়ানমারের মুখোমুখি হয় বাংলাদেশ। ম্যাচটি গোলশূন্য ড্র হওয়ায় বাংলাদেশের রেটিং পয়েন্ট বেড়েছে ৪.৬৪। ফলে দলের মোট পয়েন্ট দাঁড়িয়েছে ১১৭৫.৩৫।

 

এর আগে মিয়ানমারকে হারিয়েই প্রথমবারের মতো এশিয়ান কাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছিল বাংলাদেশ। ওই সাফল্যের কারণে ফিফার র‌্যাংকিংয়ের সংশ্লিষ্ট পর্বে উল্লেখযোগ্য অগ্রগতিও হয়েছিল দলটির।

 

অন্যদিকে, বাংলাদেশের সঙ্গে ড্র করার প্রভাব পড়েছে মিয়ানমারের র‌্যাংকিংয়ে। এক ধাপ পিছিয়ে দলটি ৫৫তম স্থান থেকে ৫৬তম অবস্থানে নেমেছে। র‌্যাংকিংয়ে দুই দলের ব্যবধান প্রায় ৫০ ধাপ হওয়ায় বাংলাদেশের বিপক্ষে পয়েন্ট হারিয়েছে মিয়ানমার। তাদের রেটিং পয়েন্ট কমেছে ৫.৫৪।

এসআর

সম্পর্কিত খবর