[email protected] শুক্রবার, ২১ আগস্ট ২০২৬
৬ ভাদ্র ১৪৩৩

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টে না খেলেও আক্ষেপ নেই শরিফুলের

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৯ আগষ্ট ২০২৬ ৬:০৯ পিএম

সংগৃহীত ছবি

অস্ট্রেলিয়ার বিপক্ষে ডারউইনে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়ের ম্যাচে মাঠে নামতে পারেননি পেসার শরিফুল ইসলাম।

চোটের কারণে একাদশের বাইরে থাকলেও এ নিয়ে কোনো আক্ষেপ নেই বাঁহাতি এই পেসারের। বরং ইনজুরির পর বিশ্রাম ও পুনর্বাসনের সুযোগ পাওয়াকে নিজের জন্য ইতিবাচক হিসেবেই দেখছেন তিনি।

 

সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট সামনে রেখে বুধবার (১৯ আগস্ট) ম্যাকাইয়ে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন শরিফুল। এ সময় নিজের চোট, দলের সাফল্য এবং পরের ম্যাচের প্রস্তুতি নিয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি।

 

প্রথম টেস্টে খেলতে না পারাটা দুর্ভাগ্য মনে করেন কি না—এমন প্রশ্নে শরিফুল বলেন, বিষয়টিকে তিনি সেভাবে দেখছেন না। তার মতে, ইনজুরির পর বিশ্রাম এবং পুনর্বাসনের সময় পাওয়া শারীরিকভাবে তাকে উপকার করেছে।

 

ডারউইনে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে বাংলাদেশ। মাঠে না থাকলেও সতীর্থদের এই সাফল্যে আনন্দিত শরিফুল। দলের সঙ্গে উদযাপনের অংশ হতে পেরে সন্তুষ্ট তিনি। এমনকি মজা করে জানিয়েছেন, স্কোয়াডে না থাকলেও জয়ের পর উদযাপনের ছবিতে জায়গা হয়েছে তার।

 

শরিফুল বলেন, দলের এমন সাফল্যে তিনি অত্যন্ত আনন্দিত। ভবিষ্যতের ম্যাচেও সুযোগ পেলে নিজের সেরাটা দেওয়ার জন্য প্রস্তুত রয়েছেন তিনি। তবে একাদশে জায়গা পাওয়া ভাগ্যের বিষয় বলেও মন্তব্য করেন এই পেসার।

 

ডারউইনের জয়ের পর এখন ম্যাকাইয়ে সিরিজ নিশ্চিত করার লক্ষ্য বাংলাদেশের। দলের পেসারদের সাম্প্রতিক পারফরম্যান্সেও খুশি শরিফুল। তবে ব্যক্তিগত পারফরম্যান্সের চেয়ে পুরো দলের সম্মিলিত সাফল্যকেই বেশি গুরুত্বপূর্ণ মনে করেন তিনি।

 

শরিফুলের ভাষ্য, দলের ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং—তিন বিভাগেই ভালো পারফরম্যান্স হলে জয়ের সম্ভাবনা বাড়ে। একটি ইউনিট হিসেবে খেলতে পারলেই বাংলাদেশ কাঙ্ক্ষিত ফল অর্জন করতে পারে বলে মনে করেন

এসআর

সম্পর্কিত খবর