[email protected] মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
৭ আশ্বিন ১৪৩৩

নীরবেই বার্সেলোনা থেকে ধারে লিভারপুলে যাচ্ছেন রোনাল্ড আরাউহো

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ৮ আগষ্ট ২০২৬ ৮:৫৮ এএম

সংগৃহীত ছবি

বার্সেলোনার উরুগুইয়ান ডিফেন্ডার রোনাল্ড আরাউহোকে লোন বা ধার চুক্তিতে দলে

 ভিড়িয়েছে লিভারপুল। দলবদল বিষয়ক প্রখ্যাত সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানোর বরাতে জানা গেছে, উভয় ক্লাবের সম্মতিতে অনেকটা নীরবেই চুক্তিটি সম্পন্ন হয়েছে এবং বার্সেলোনার স্পোর্টিং ডিরেক্টর ডেকোও এতে অনুমোদন দিয়েছেন। ২৪ ঘণ্টার মধ্যে আনুষ্ঠানিকভাবে এই সাইনিং সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

চুক্তিতে স্থায়ীভাবে কিনে নেওয়ার একটি ঐচ্ছিক সুযোগ রাখা হয়েছে, যা পরবর্তীতে লিভারপুলের ইচ্ছার ওপর নির্ভর করবে। রক্ষণভাগ জোরদার করতে নতুন ম্যানেজার আন্দোনি ইরাওলা এই ২৭ বছর বয়সী তারকাকে বেছে নিয়েছেন, যিনি সেন্ট্রাল ডিফেন্সের পাশাপাশি রাইট-ব্যাকেও সমান দক্ষ। এর ফলে লিভারপুলের রক্ষণভাগে প্রতিযোগিতা আরও তীব্র হবে।

এসআর

সম্পর্কিত খবর