[email protected] মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬
১৯ শ্রাবণ ১৪৩৩

ইন্টার মিয়ামিতে মেসির ফেরা ফিকে হলো ড্রয়ে, ভাঙল জয়ের ধারা

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ২ আগষ্ট ২০২৬ ৯:১৩ এএম

সংগৃহীত ছবি

বিশ্বকাপ ফাইনালের পর প্রথমবারের মতো ইন্টার মিয়ামির জার্সি পরে মাঠে ফিরেছেন লিওনেল

 মেসি। তবে তার ফেরাটা জয় দিয়ে উদযাপিত হতে পারেনি। কলম্বাস ক্রুর বিপক্ষে ২-২ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়তে হয়েছে মিয়ামিকে। এর আগে টানা ৬ ম্যাচে পাওয়া জয়ের ধারায়ও ছেদ পড়ল মেজর লিগ সকারের ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের।

​কলম্বাস ক্রুর বিপক্ষে এই ম্যাচে নিজেদের বিশেষ তৃতীয় জার্সি 'সেনিট' পরে মাঠে নেমেছিল মিয়ামি, যা বানানো হয়েছে তাদের নিজস্ব মাঠ ন্যু স্টেডিয়ামকে উৎসর্গ করে। ম্যাচের শুরুতেই মিয়ামিকে চমৎকার এক গোলে এগিয়ে নেন লুইস সুয়ারেজ। প্রায় মাঝমাঠ থেকে নেওয়া তার দূরপাল্লার শট জালে জড়িয়ে যায়। তবে মিয়ামির এই স্বস্তি বেশি সময় স্থায়ী হয়নি; ৩৪ মিনিটে আত্মঘাতী গোল করে বসেন কাসেমিরো। অবশ্য বিরতির ঠিক আগেই সুয়ারেজের নিখুঁত পাস থেকে গোল করে নোয়াহ অ্যালেন দলকে আবারও এগিয়ে দেন।

​দ্বিতীয়ার্ধের ৫৩ মিনিটে দানিয়েল পিন্তারকে উঠিয়ে লিওনেল মেসিকে মাঠে নামান মিয়ামি কোচ গিলের্মে হয়স। মাঠে নেমে মেসি দুইবার গোলের খুব কাছাকাছি গেলেও লক্ষ্যভেদ করতে ব্যর্থ হন। উল্টো ম্যাচের ৮৪ মিনিটে ব্রাইস মেন্দেজের গোলে সমতায় ফেরে কলম্বাস ক্রু। ম্যাচের বাকি ১১ মিনিটে মিয়ামি গোল আদায়ের চেষ্টা চালিয়েও ব্যর্থ হলে ২-২ ড্রয়ের ফল নিয়েই সন্তুষ্ট থাকতে হয় দলটিকে।

এসআর

সম্পর্কিত খবর