[email protected] সোমবার, ২৭ জুলাই ২০২৬
১১ শ্রাবণ ১৪৩৩

অস্ট্রেলিয়া সিরিজের টেস্ট দল ঘোষণা, ফিরলেন জাকের; নতুন মুখ মুশফিক হাসান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৬ জুলাই ২০২৬ ৮:১০ পিএম

সংগৃহীত ফাইল

আসন্ন অস্ট্রেলিয়া সফরে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

ঘোষিত দলে সবচেয়ে আলোচিত সংযোজন উইকেটকিপার-ব্যাটার জাকের আলী। প্রায় এক বছর পর তিনি আবারও টেস্ট দলে জায়গা পেয়েছেন।

 

বিসিবি সূত্রে জানা গেছে, চোটের কারণে প্রথম টেস্টে লিটন দাসের না থাকার সম্ভাবনায় বিকল্প হিসেবে জাকের আলীকে দলে নেওয়া হয়েছে। ১৩ আগস্ট ডারউইনে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট।

 

২০২৪ সালের অক্টোবরে টেস্ট অভিষেকের পর এখন পর্যন্ত ছয়টি ম্যাচ খেলেছেন জাকের। এসব ম্যাচে তিনি ৩০-এর বেশি গড়ে ৩৩৭ রান করেছেন। চারটি অর্ধশতক থাকলেও এখনও টেস্টে প্রথম সেঞ্চুরির দেখা পাননি। তার সর্বোচ্চ ইনিংস ৯১ রান।

 

এবারের দলে নতুন মুখ হিসেবে সুযোগ পেয়েছেন তরুণ পেসার মুশফিক হাসান। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের জন্য এটিই তার প্রথম টেস্ট দলে অন্তর্ভুক্তি। অন্যদিকে ইনজুরির কারণে পেসার নাহিদ রানা এই সিরিজে খেলতে পারছেন না।

 

বাংলাদেশের টেস্ট দল

নাজমুল হোসেন (অধিনায়ক), মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), সৌম্য সরকার, সাদমান ইসলাম, তানজিদ হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, অমিত হাসান, জাকের আলী, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, খালেদ আহমেদ, এবাদত হোসেন ও মুশফিক হাসান।

এসআর

সম্পর্কিত খবর