[email protected] মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
৩০ আষাঢ় ১৪৩৩

প্রথমবার যে ইতিহাসের সাক্ষী হলো ফিফা বিশ্বকাপ

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৩ জুলাই ২০২৬ ৯:২৭ পিএম

সংগৃহীত ছবি

২০২৬ ফিফা বিশ্বকাপে একের পর এক নতুন রেকর্ড তৈরি হচ্ছে।

৪৮ দলের অংশগ্রহণে অনুষ্ঠিত প্রথম বিশ্বকাপ হিসেবে এই আসর আগেই ইতিহাসে জায়গা করে নিয়েছে।

এবার সেমিফাইনাল নিশ্চিত হওয়ার পর যোগ হয়েছে আরও একটি অনন্য কীর্তি।

বিশ্বকাপের ইতিহাসে এই প্রথম ফিফা র‌্যাংকিংয়ের শীর্ষ চারটি দল একই আসরের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে।

১৯৯২ সালে ফিফা বিশ্ব র‌্যাংকিং চালুর পর এমন ঘটনা আগে কখনও দেখা যায়নি।

এবার শেষ চারে উঠেছে বর্তমান র‌্যাংকিংয়ের শীর্ষ চার দল—আর্জেন্টিনা, স্পেন, ফ্রান্স ও ইংল্যান্ড। ফলে সেমিফাইনালকে ঘিরে বাড়তি উত্তেজনা তৈরি হয়েছে ফুটবলপ্রেমীদের মধ্যে।

আরও একটি দিক থেকে এই চার দল বিশেষ গুরুত্ব বহন করছে। সেমিফাইনালে ওঠা প্রতিটি দলই অতীতে অন্তত একবার বিশ্বকাপের শিরোপা জিতেছে। অর্থাৎ শেষ চারের প্রতিটি দলই সাবেক বিশ্বচ্যাম্পিয়ন।

বিশ্বকাপের ইতিহাসে এর আগে মাত্র দুটি আসরে সেমিফাইনালে ওঠা চারটি দলই ছিল বিশ্বচ্যাম্পিয়ন। প্রথমবার এমন ঘটনা ঘটে ১৯৭০ সালের বিশ্বকাপে। সে সময় শেষ চারে খেলেছিল ব্রাজিল, ইতালি, উরুগুয়ে ও পশ্চিম জার্মানি।

এরপর ১৯৯০ সালের বিশ্বকাপেও একই ধরনের নজির দেখা যায়। সেই আসরের সেমিফাইনালে জায়গা করে নিয়েছিল পশ্চিম জার্মানি, আর্জেন্টিনা, ইতালি ও ইংল্যান্ড।

দীর্ঘ ৩৬ বছর পর আবারও বিশ্বকাপের শেষ চারে দেখা যাচ্ছে চার সাবেক চ্যাম্পিয়নকে।

পাশাপাশি ফিফা র‌্যাংকিংয়ের শীর্ষ চার দলের একসঙ্গে সেমিফাইনালে ওঠার ঘটনাও বিশ্বকাপের ইতিহাসে নতুন মাইলফলক হিসেবে যুক্ত হলো।

এসআর

সম্পর্কিত খবর