[email protected] শনিবার, ১১ জুলাই ২০২৬
২৭ আষাঢ় ১৪৩৩

৬৮ বছর পর বিশ্বকাপে বিরল নজির, ইতিহাসে স্পেন

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১১ জুলাই ২০২৬ ১১:৫৭ এএম

সংগৃহীত ছবি

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামকে হারিয়ে শেষ চারে জায়গা করে নেওয়ার পাশাপাশি আরেকটি বিরল কীর্তির অংশ হয়েছে স্পেন।

ম্যাচের ফলের পাশাপাশি তাদের শুরুর একাদশ নিয়েও ফুটবল অঙ্গনে তৈরি হয়েছে বিশেষ আলোচনা।

এই ম্যাচে স্পেনের কোচ প্রথম একাদশে সুযোগ দেন দুই তরুণ ফুটবলার লামিনে ইয়ামাল ও পাউ কুবারসিকে।

দুজনেরই বয়স ১৯ বছরের নিচে। বিশ্বকাপের নকআউট পর্বের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে একসঙ্গে দুই কিশোর ফুটবলারকে শুরু থেকেই খেলানো সাম্প্রতিক ইতিহাসে খুবই বিরল ঘটনা।

ফুটবল পরিসংখ্যানভিত্তিক প্রতিষ্ঠান অপ্টার তথ্য অনুযায়ী, বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল বা এর পরের নকআউট পর্বে একসঙ্গে দুই কিশোরকে শুরুর একাদশে দেখা গেছে দীর্ঘ ৬৮ বছর পর।

এর আগে ১৯৫৮ সালের বিশ্বকাপে ওয়েলসের বিপক্ষে ব্রাজিলের ম্যাচে কিশোর বয়সে একসঙ্গে মাঠে নেমেছিলেন পেলে ও জোসে আলতাফিনি।

সেই বিশ্বকাপ থেকেই ফুটবল ইতিহাসে নিজের কিংবদন্তি অধ্যায়ের সূচনা করেন পেলে।

দীর্ঘ সময় পর ইয়ামাল ও কুবারসিকে একসঙ্গে শুরুর একাদশে রেখে স্পেন সেই বিরল ঘটনার পুনরাবৃত্তি করল।

তরুণদের ওপর আস্থা রাখার এই সিদ্ধান্ত দলটির ভবিষ্যৎ পরিকল্পনা ও নতুন প্রজন্মকে গড়ে তোলার কৌশলেরও প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে।

বিশ্বকাপের মতো সর্বোচ্চ পর্যায়ের প্রতিযোগিতায় এত কম বয়সী দুই ফুটবলারের একসঙ্গে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন ইতোমধ্যেই ফুটবল মহলে আলোচনার জন্ম দিয়েছে।

অনেক বিশ্লেষকের মতে, স্পেনের এই পদক্ষেপ ভবিষ্যতের দল গঠনে তাদের সুদূরপ্রসারী ভাবনারই ইঙ্গিত বহন করে।

এসআর

সম্পর্কিত খবর