[email protected] শনিবার, ১১ জুলাই ২০২৬
২৭ আষাঢ় ১৪৩৩

হালান্ডের সঙ্গে তুলনায় গেলেন না হ্যারি কেইন: বললেন ‘আমরা ভিন্ন খেলোয়াড়’

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১১ জুলাই ২০২৬ ১০:৫৯ এএম

সংগৃহীত ছবি

বিশ্বকাপের হাইভোল্টেজ কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে ইংল্যান্ড ও নরওয়ে। এই

 ফুটবল মহারণের মূল আকর্ষণ দুই দলের দুই মহাতারকা—হ্যারি কেইন ও আর্লিং হালান্ড। মাঠের লড়াইয়ের আগে এই দুই বিশ্বসেরা স্ট্রাইকারের মধ্যে কে এগিয়ে, এমন প্রশ্নে অবর্তীর্ণ হয়ে সরাসরি কোনো তুলনায় গেলেন না ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইন। তার মতে, তারা দুজনে সম্পূর্ণ ভিন্ন ঘরানার ফুটবলার।

​চলতি বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে ৮ গোল করে সবার উপরে আছেন কিলিয়ান এমবাপে ও লিওনেল মেসি। তবে ৭ গোল নিয়ে কেইন এবং ৬ গোল নিয়ে হালান্ডও এই লড়াইয়ে দারুণভাবে টিকে আছেন। কোয়ার্টার ফাইনালের এই লড়াইয়ে যেকোনো একজনকে আসর থেকে বিদায় নিতে হবে। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে এই জুটির মধ্যে কে সেরা, এমন প্রশ্নের জবাবে কেইন বলেন, ‘এর উত্তর দেওয়া আমার পক্ষে অসম্ভব। প্রথমত আমি মনে করি আমরা একেবারে ভিন্ন ধরনের খেলোয়াড়। আমরা দুজনেই স্ট্রাইকার হলেও, সত্যি বলতে এটি প্রায় ভিন্ন দুটি পজিশন।’

​নরওয়েজিয়ান স্ট্রাইকার হালান্ডের ভূয়সী প্রশংসা করে ইংলিশ অধিনায়ক বলেন, ‘আর্লিং অসাধারণ, তার গোল করার রেকর্ডই তার পরিচয় তুলে ধরে। শারীরিকভাবে সে একটা মেশিন, একটা দানব। তার ফিনিশিং অত্যন্ত উচ্চ পর্যায়ের।’

​চলতি মৌসুমে বায়ার্ন মিউনিখ ও ইংল্যান্ডের হয়ে কেইন গোল করেছেন ৭৩টি। অন্যদিকে হালান্ড প্রতিপক্ষের জালে বল পাঠিয়েছেন ৪৬ বার এবং ম্যানচেস্টার সিটির হয়ে চার মৌসুমে তৃতীয়বারের মতো গোল্ডেন বুট জিতেছেন। নিজের খেলার শৈলী নিয়ে কেইন বলেন, ‘আমি সমান সংখ্যক গোল করলেও নিজেকে ভিন্ন খেলোয়াড় হিসেবে দেখি। আমি মাঠে আরেকটু বেশি বল স্পর্শ করতে এবং খেলায় আরেকটু বেশি জড়িয়ে থাকতে পছন্দ করি। তবে আমি একজন পুরোদস্তুর নাম্বার নাইন হিসেবেও খেলতে পারি। তাই আমাদের নিজেদের মধ্যে তুলনা করার কোনো সুযোগ নেই।’

​প্রতিপক্ষ শিবিরের প্রধান অস্ত্রকে নিয়ে কেইন আরও বলেন, ‘খেলোয়াড় ও পেশাদার হিসেবে আমি তাকে অনেক শ্রদ্ধা করি। তার সাম্প্রতিক ফর্মই তার যোগ্যতা প্রমাণ করে। সে একজন দুর্দান্ত খেলোয়াড়। তবে অবশ্যই আশা করব, আগামীকালকের ম্যাচে সে যেন চুপচাপ থাকে।’

এসআর

সম্পর্কিত খবর