[email protected] শুক্রবার, ১০ জুলাই ২০২৬
২৬ আষাঢ় ১৪৩৩

মরক্কোর বিদায়ের পর লন্ডনে উত্তেজনা, পুলিশের সঙ্গে সমর্থকদের সংঘর্ষ

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১০ জুলাই ২০২৬ ১:১৬ পিএম

সংগৃহীত ছবি

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের কাছে ২-০ গোলে পরাজিত হয়ে মরক্কোর বিদায়ের পর লন্ডনের কয়েকটি এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।

ম্যাচ শেষে কিছু মরক্কো সমর্থকের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে এক পুলিশ সদস্য আহত হয়েছেন এবং কয়েকজনকে আটক করা হয়েছে।

ব্রিটিশ গণমাধ্যমের প্রকাশিত তথ্য অনুযায়ী, খেলা শেষ হওয়ার পর একদল সমর্থক রাস্তায় নেমে উদযাপন ও বিক্ষোভে অংশ নেন।

এ সময় কয়েকজনকে চলন্ত ও পার্ক করা যানবাহনের ওপর উঠতে, আতশবাজি ও ফ্লেয়ার জ্বালাতে এবং কিছু সড়কে যান চলাচলে বাধা সৃষ্টি করতে দেখা যায়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দাঙ্গা নিয়ন্ত্রণে প্রশিক্ষিত পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে সমর্থকদের সরিয়ে দেওয়ার চেষ্টা করেন।

পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে কিছু সমর্থকের ধস্তাধস্তি ও সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় পুলিশ জানিয়েছে, এ ঘটনায় কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। সংঘর্ষে এক পুলিশ সদস্য আহত হয়েছেন বলেও তারা নিশ্চিত করেছে।

অন্যদিকে, সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ফ্রান্সের রাজধানী প্যারিসে আগে থেকেই ২০ হাজারের বেশি পুলিশ মোতায়েন করা হয়েছিল।

তবে সেখানে বড় ধরনের কোনো সহিংসতা বা বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি।

এসআর

সম্পর্কিত খবর