২০২৬ বিশ্বকাপে গোলের বন্যা বইয়ে দিচ্ছেন বিশ্বের সেরা তিন তারকা—লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে ও আর্লিং হালান্ড।
টুর্নামেন্ট যত এগোচ্ছে, ততই নতুন নতুন রেকর্ডের সম্ভাবনা তৈরি হচ্ছে তাদের পায়ে।
রোববার ভোরে ব্রাজিলের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে জোড়া গোল করে নরওয়েকে কোয়ার্টার ফাইনালে তুলেছেন হালান্ড। সেই দুই গোলের সুবাদে চার ম্যাচ শেষে তার গোলসংখ্যা দাঁড়িয়েছে ৭।
একই সংখ্যক গোল রয়েছে আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসিরও। তিনি চার ম্যাচে করেছেন ৭ গোল। অন্যদিকে ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে পাঁচ ম্যাচ খেলে সমান ৭ গোল করেছেন। ফলে চলতি আসরে এই তিন ফুটবলারই যৌথভাবে সর্বোচ্চ গোলদাতার অবস্থানে রয়েছেন।
বিশ্বকাপ ইতিহাসে এবারই প্রথম একই আসরে তিনজন খেলোয়াড় সাত বা তার বেশি গোলের মাইলফলক স্পর্শ করলেন। এর আগে ২০২২ সালের কাতার বিশ্বকাপে এই কীর্তি গড়েছিলেন কেবল মেসি ও এমবাপ্পে।
একটি বিশ্বকাপে সর্বাধিক গোলের রেকর্ড এখনও ধরে রেখেছেন । ১৯৫৮ সালের বিশ্বকাপে মাত্র ছয় ম্যাচে তিনি করেছিলেন ১৩ গোল। দ্বিতীয় সর্বোচ্চ ১১ গোলের রেকর্ডটি -এর, যা তিনি ১৯৫৪ সালের বিশ্বকাপে গড়েছিলেন।
বর্তমান ফর্ম বিবেচনায় মেসি, এমবাপ্পে ও হালান্ড যদি ফাইনাল পর্যন্ত খেলেন এবং গোল করার ধারাবাহিকতা বজায় রাখেন, তাহলে বহু বছর ধরে অক্ষত থাকা ফঁতের ১৩ গোলের রেকর্ডও এবার হুমকির মুখে পড়তে পারে।
এসআর