[email protected] শুক্রবার, ৩ জুলাই ২০২৬
১৮ আষাঢ় ১৪৩৩

নরওয়েকে হারাতে পারলে কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের প্রতিপক্ষ ইংল্যান্ড বা মেক্সিকো

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ২ জুলাই ২০২৬ ১০:৩২ পিএম

সংগৃহীত ছবি

২০২৬ বিশ্বকাপের গ্রুপ পর্ব ও নকআউটের প্রথম ধাপ পেরিয়ে শেষ ষোলোর লড়াইয়ে জায়গা করে নিয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল।

কঠিন পরীক্ষায় জাপানকে ২-১ গোলে হারিয়ে পরের ধাপে ওঠে সেলেসাওরা।

যুক্তরাষ্ট্রের হিউস্টনের এনআরজি স্টেডিয়ামে অনুষ্ঠিত ওই ম্যাচে শুরুতে পিছিয়ে পড়লেও দারুণ প্রত্যাবর্তন করে ব্রাজিল।

দলের হয়ে গোল করেন ক্যাসেমিরো ও গ্যাব্রিয়েল মার্তিনেল্লি। এই জয়ে শেষ ষোলোর টিকিট নিশ্চিত হয় তাদের।

পরবর্তী ধাপে ব্রাজিলের প্রতিপক্ষ ইউরোপের চমক জাগানো দল নরওয়ে। আগামী রোববার (৫ জুলাই) অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত এই ম্যাচ।

ব্রাজিল যদি নরওয়ের বাধা টপকে কোয়ার্টার ফাইনালে ওঠে, তাহলে শেষ আটে তাদের প্রতিপক্ষ হবে ইংল্যান্ড ও মেক্সিকোর মধ্যকার ম্যাচের বিজয়ী দল।

অন্যদিকে, শেষ ষোলোর আরেক ম্যাচে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোকে ২-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালের লড়াইয়ে জায়গা করে নিয়েছে ইংল্যান্ড।

আটলান্টায় অনুষ্ঠিত ম্যাচে প্রথমে গোল হজম করলেও অধিনায়ক হ্যারি কেইনের জোড়া গোলে দারুণ প্রত্যাবর্তনের জয় পায় থ্রি লায়ন্সরা।

এই জয়ের মধ্য দিয়ে দীর্ঘ ৩৬ বছর পর বিশ্বকাপে পিছিয়ে থেকেও ম্যাচ জয়ের স্বাদ পেল ইংল্যান্ড। এর আগে ১৯৯০ সালের বিশ্বকাপে ক্যামেরুনের বিপক্ষে একই ধরনের প্রত্যাবর্তনের গল্প লিখেছিল ইংলিশরা।

এদিকে, মঙ্গলবার (৩০ জুন) ইকুয়েডরকে ২-০ গোলে পরাজিত করে শেষ ষোলোর টিকিট নিশ্চিত করেছে টুর্নামেন্টের অন্যতম স্বাগতিক মেক্সিকো।

ফলে কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হবে ইংল্যান্ড ও মেক্সিকো। সেই ম্যাচের বিজয়ী দলই হতে পারে ব্রাজিলের সম্ভাব্য প্রতিপক্ষ—যদি সেলেসাওরা নরওয়েকে হারিয়ে শেষ আটে জায়গা করে নিতে পারে।

এসআর

সম্পর্কিত খবর