বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মরক্কোর মুখোমুখি হওয়ার আগে রেফারিং নিয়ে চলা আলোচনা ও বিতর্ককে গুরুত্ব দিতে রাজি নন ফ্রান্সের প্রধান কোচ দিদিয়ের দেশম।
তার ভাষায়, দলের একমাত্র লক্ষ্য প্রতিপক্ষ মরক্কোর বিপক্ষে নিজেদের সেরা পারফরম্যান্স উপহার দেওয়া।
ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে দেশম বলেন, "আমাদের প্রতিপক্ষ মরক্কো, রেফারি নয়।
রেফারির দায়িত্ব হলো সবার জন্য একই নিয়ম প্রয়োগ করা। তাই আমরা রেফারিং নিয়ে ভাবছি না, বরং ম্যাচে নিজেদের পরিকল্পনা বাস্তবায়নের দিকেই মনোযোগ দিচ্ছি।"
সাম্প্রতিক সময়ে এই ম্যাচে আর্জেন্টাইন রেফারি প্যানেল নিয়োগকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা দেখা গেলেও, বিষয়টি নিয়ে উদ্বিগ্ন নন ফরাসি এই কোচ।
তার মতে, যেসব বিষয় দলের নিয়ন্ত্রণের বাইরে, সেগুলো নিয়ে অযথা সময় ব্যয় করার প্রয়োজন নেই।
তিনি রেফারিদের পেশাদারিত্বের ওপরও আস্থা প্রকাশ করেন।
দেশম আরও বলেন, বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে কোনো প্রতিপক্ষকে সহজভাবে নেওয়ার সুযোগ নেই।
মরক্কো ইতোমধ্যেই নিজেদের শক্তি ও সামর্থ্যের প্রমাণ দিয়েছে। তাই জয় পেতে হলে ফ্রান্সকে নিজেদের সর্বোচ্চ মানের ফুটবল খেলতে হবে।
এসআর