[email protected] বুধবার, ৮ জুলাই ২০২৬
২৩ আষাঢ় ১৪৩৩

পেনাল্টি মিসে মেসির লজ্জাজনক রেকর্ড!

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ৮ জুলাই ২০২৬ ১২:৪১ এএম

সংগৃহীত ছবি

ফিফা বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে মিশরের বিপক্ষে পেনাল্টি থেকে গোলের সুযোগ পেয়েও তা কাজে লাগাতে পারেননি আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি।

ম্যাচের শুরুতে পাওয়া এই সুযোগ হাতছাড়া হওয়ায় তার নামের পাশে যুক্ত হয়েছে একটি অনাকাঙ্ক্ষিত পরিসংখ্যান।

ম্যাচের ১৯তম মিনিটে মিশরের ডি-বক্সে নিকোলাস তালিয়াফিকো ফাউলের শিকার হলে পেনাল্টি পায় আর্জেন্টিনা। স্পট কিক নিতে এগিয়ে আসেন মেসি।

তবে তার নিচু শটটি দারুণ দক্ষতায় প্রতিহত করেন মিশরের গোলরক্ষক মোস্তফা শোবের।

এই বিশ্বকাপে এটি মেসির দ্বিতীয় পেনাল্টি মিস। এর আগে গ্রুপ পর্বে অস্ট্রিয়ার বিপক্ষেও তিনি স্পট কিক থেকে গোল করতে ব্যর্থ হয়েছিলেন।

ফলে এক বিশ্বকাপে দুটি পেনাল্টি মিস করা প্রথম ফুটবলার হিসেবে একটি বিরল রেকর্ডে নাম লেখান আর্জেন্টাইন তারকা।

সব মিলিয়ে বিশ্বকাপে এখন পর্যন্ত মেসি আটটি পেনাল্টি নিয়েছেন। এর মধ্যে চারটিতে গোল করেছেন, তিনটি প্রতিহত করেছেন প্রতিপক্ষের গোলরক্ষক এবং একটি শট লক্ষ্যের বাইরে চলে গেছে।

এসআর

সম্পর্কিত খবর