[email protected] মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬
২৩ আষাঢ় ১৪৩৩

শেষ মুহূর্তে আর্জেন্টিনা-মিশর ম্যাচে দুই দলের একাদশে পাঁচ পরিবর্তন

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ৭ জুলাই ২০২৬ ৯:৫৪ পিএম

সংগৃহীত ছবি

ফিফা বিশ্বকাপের শেষ ষোলোর গুরুত্বপূর্ণ ম্যাচে আজ মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও মিশর।

নকআউট পর্বের এই লড়াইয়ে জয়ী দল জায়গা করে নেবে কোয়ার্টার ফাইনালে, আর পরাজিত দলকে শেষ হবে বিশ্বকাপ অভিযান।

ম্যাচ শুরুর আগে দুই দলের কোচ নিজেদের চূড়ান্ত একাদশ ঘোষণা করেছেন। আগের ম্যাচের তুলনায় আর্জেন্টিনা ও মিশর—দুই দল মিলিয়ে মোট পাঁচটি পরিবর্তন দেখা গেছে।

আর্জেন্টিনার প্রধান কোচ লিওনেল স্কালোনি তার দলে তিনটি পরিবর্তন এনেছেন। ইনজুরি থেকে ফিরে শুরুর একাদশে জায়গা পেয়েছেন নিকোলাস তালিয়াফিকো।

এছাড়া আক্রমণভাগে সুযোগ পেয়েছেন হুলিয়ান আলভারেজ এবং মাঝমাঠে ফিরেছেন লিয়ান্দ্রো পারেদেস।

অন্যদিকে, মিশরের কোচ হোসাম হাসানও আগের ম্যাচের তুলনায় দুটি পরিবর্তন করেছেন। গুরুত্বপূর্ণ এই নকআউট ম্যাচে দলকে আরও ভারসাম্যপূর্ণ করতে তিনি নতুন দুটি মুখকে শুরুর একাদশে অন্তর্ভুক্ত করেছেন।

দুই দলের এই পরিবর্তনগুলো ম্যাচের কৌশল ও পারফরম্যান্সে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে বলে ফুটবল বিশ্লেষকদের ধারণা।

এসআর

সম্পর্কিত খবর