ফিফা বিশ্বকাপের শেষ ষোলোর গুরুত্বপূর্ণ ম্যাচে আজ মিশরের মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা।
রক্ষণভাগে ইনজুরি থেকে সুস্থ হয়ে শুরুর একাদশে ফিরেছেন নিকোলাস তালিয়াফিকো। তার ফেরায় ফাকুন্দো মেদিনা বেঞ্চে জায়গা পেয়েছেন।
আক্রমণভাগেও এসেছে পরিবর্তন। এবার শুরু থেকেই খেলবেন হুলিয়ান আলভারেজ। ফলে লাওতারো মার্টিনেজকে রাখা হয়েছে বদলি হিসেবে। সাম্প্রতিক ম্যাচে প্রত্যাশিত পারফরম্যান্স দেখাতে না পারায় এই পরিবর্তন আনা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
মিডফিল্ডেও পরিবর্তন এনেছেন স্কালোনি। লিয়ান্দ্রো পারেদেসকে প্রথম একাদশে সুযোগ দেওয়া হয়েছে। তার অন্তর্ভুক্তিতে একাদশের বাইরে গেছেন থিয়াগো আলমাদা।
মিশরের বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ:
এমিলিয়ানো মার্টিনেজ (গোলরক্ষক), নাহুয়েল মলিনা, ক্রিশ্চিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্টিনেজ, নিকোলাস তালিয়াফিকো, রদ্রিগো ডি পল, এনজো ফার্নান্দেজ, লিয়ান্দ্রো পারেদেস, আলেক্সিস ম্যাক অ্যালিস্টার, লিওনেল মেসি ও হুলিয়ান আলভারেজ।
এসআর