[email protected] মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬
২৩ আষাঢ় ১৪৩৩

মোবাইলে যেভাবে দেখবেন আর্জেন্টিনা–মিশর বিশ্বকাপ ম্যাচ

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ৭ জুলাই ২০২৬ ১:১৮ পিএম

সংগৃহীত ছবি

বিশ্বকাপে দুর্দান্ত ছন্দে থাকা বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবার মুখোমুখি হচ্ছে আফ্রিকার প্রতিনিধি মিশরের।

মঙ্গলবার (৭ জুলাই) বাংলাদেশ সময় রাত ১০টায় অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত এই ম্যাচ।

এ পর্যন্ত টুর্নামেন্টে নিজেদের সব ম্যাচ জিতে শেষ ষোলোতে জায়গা করে নিয়েছে লিওনেল মেসির দল।

নকআউট পর্বে ওঠার আগে শেষ ম্যাচে কেপ ভার্দের বিপক্ষে ৩-২ গোলের রোমাঞ্চকর জয় তুলে নেয় আর্জেন্টিনা।

অন্যদিকে, মিশর শেষ ষোলোর টিকিট নিশ্চিত করে নাটকীয়ভাবে। অস্ট্রেলিয়ার বিপক্ষে নির্ধারিত সময় ১-১ গোলে সমতা থাকার পর টাইব্রেকারে ৪-২ ব্যবধানে জয় পায় মোহামেদ সালাহর দল।

বাংলাদেশের দর্শকরা ম্যাচটি টেলিভিশনে সরাসরি উপভোগ করতে পারবেন সময় টেলিভিশন, বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) এবং টি-স্পোর্টস-এ।

এ ছাড়া স্মার্টফোন, ট্যাব কিংবা ল্যাপটপ থেকেও ম্যাচটি দেখা যাবে।

এ জন্য নির্ধারিত সাবস্ক্রিপশন নিয়ে মাইরবি (MyRobi), টফি (Toffee) অথবা বায়োস্কোপ (Bioscope) প্ল্যাটফর্মে লগইন করে সরাসরি খেলা উপভোগ করতে পারবেন ফুটবলপ্রেমীরা।

এসআর

সম্পর্কিত খবর