[email protected] সোমবার, ৬ জুলাই ২০২৬
২২ আষাঢ় ১৪৩৩

শেষ ষোলোতেই বিদায়, তবু শত শত কোটি টাকার পুরস্কার পাচ্ছে ব্রাজিল

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ৬ জুলাই ২০২৬ ৬:০৩ পিএম

সংগৃহীত ছবি

২০২৬ বিশ্বকাপের শেষ ষোলো থেকে বিদায় নিতে হয়েছে ব্রাজিলকে।

শিরোপার স্বপ্ন ভেঙে গেলেও আর্থিক দিক থেকে বড় অঙ্কের প্রাইজমানি নিয়ে দেশে ফিরছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ফিফার ঘোষিত পুরস্কার কাঠামো অনুযায়ী, শেষ ষোলো পর্যন্ত পৌঁছানো প্রতিটি দল পাবে ১ কোটি ৫০ লাখ মার্কিন ডলার। এর বাইরে বিশ্বকাপে অংশগ্রহণকারী সব দলকে দেওয়া হয়েছে আরও ১ কোটি ৫ লাখ মার্কিন ডলার, যার মধ্যে ১৫ লাখ ডলার প্রস্তুতি ব্যয়ের জন্য নির্ধারিত।

সব মিলিয়ে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) প্রাপ্তি দাঁড়াচ্ছে ২ কোটি ৫৫ লাখ মার্কিন ডলার। প্রতি ডলারের মূল্য প্রায় ১২৪ টাকা হিসেবে হিসাব করলে বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ৩১৬ কোটি ২০ লাখ টাকা।

এবারের বিশ্বকাপের জন্য মোট ৭২ কোটি ৭০ লাখ মার্কিন ডলার পুরস্কার বরাদ্দ করেছে ফিফা, যা আগের আসরের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি। ২০২২ সালের কাতার বিশ্বকাপের তুলনায় এ তহবিল প্রায় ৫০ শতাংশ বৃদ্ধি করা হয়েছে। পুরস্কার তালিকা অনুযায়ী, বিশ্বচ্যাম্পিয়ন দল পাবে ৫ কোটি মার্কিন ডলার।

রানার্সআপের জন্য বরাদ্দ ৩ কোটি ৮২ লাখ ৫০ হাজার ডলার, তৃতীয় স্থান অধিকারী দল পাবে ৩ কোটি ৩৭ লাখ ৫০ হাজার ডলার এবং চতুর্থ স্থান অর্জনকারী দল পাবে ৩ কোটি ১৩ লাখ ২৫ হাজার ডলার। মাঠের ফলাফল প্রত্যাশা অনুযায়ী না হলেও, এই বিপুল অর্থ ব্রাজিলের ফুটবল উন্নয়ন, বয়সভিত্তিক দল গঠন, অবকাঠামো উন্নয়ন এবং ভবিষ্যৎ আন্তর্জাতিক প্রতিযোগিতার প্রস্তুতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

 

এসআর

সম্পর্কিত খবর