[email protected] সোমবার, ৬ জুলাই ২০২৬
২১ আষাঢ় ১৪৩৩

ব্রাজিলের একাদশে নেই নেইমার

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ৬ জুলাই ২০২৬ ১:৪৪ এএম

সংগৃহীত ছবি

বিশ্বকাপের শেষ ষোলোর নকআউট লড়াইয়ে নরওয়ের বিপক্ষে মাঠে নামার আগে নিজেদের শুরুর একাদশ প্রকাশ করেছে ব্রাজিল।

বিশ্বকাপের শেষ ষোলোর নকআউট লড়াইয়ে নরওয়ের বিপক্ষে মাঠে নামার আগে নিজেদের শুরুর একাদশ প্রকাশ করেছে ব্রাজিল।

আগের ম্যাচের তুলনায় দলে একটি পরিবর্তন এনেছেন প্রধান কোচ কার্লো আনচেলত্তি।

চোটের কারণে লুকাস পাকেতা এই ম্যাচে খেলতে পারছেন না। তার পরিবর্তে একাদশে সুযোগ পেয়েছেন গ্যাব্রিয়েল মার্তিনেল্লি।
নরওয়ের বিপক্ষে ব্রাজিলের শুরুর একাদশ: গোলরক্ষক আলিসন।

রক্ষণভাগে দানিলো, মার্কিনিওস, গ্যাব্রিয়েল মাগালাইস ও দগলাস সান্তোস। মাঝমাঠে রয়েছেন ব্রুনো গিমারাইস, কাসেমিরো এবং গ্যাব্রিয়েল মার্তিনেল্লি। আর আক্রমণভাগে খেলবেন রায়ান, মাতেউস কুনিয়া ও ভিনিসিয়ুস জুনিয়র।

এসআর

সম্পর্কিত খবর