চলতি বিশ্বকাপের আসরের অন্যতম আয়োজক মেক্সিকোর ঐতিহাসিক আজতেকা স্টেডিয়ামে
আজ বুধবার (১ জুলাই) সকাল ৭টায় নকআউটের (শেষ ৩২) হাইভোল্টেজ ম্যাচে ইকুয়েডরের মুখোমুখি হওয়ার কথা ছিল মেক্সিকোর, তবে প্রতিকূল আবহাওয়া ও তীব্র বজ্রঝড়ের কারণে নির্ধারিত সময়ের এক ঘণ্টা পর সকাল ৮টায় ম্যাচটি মাঠে গড়াচ্ছে।
খেলার নির্ধারিত সময়ের দুই ঘণ্টা আগে থেকেই ভেন্যু এলাকায় ঝড় শুরু হওয়ায় আয়োজকরা প্রথমে ম্যাচটি ৩০ মিনিট বিলম্বে শুরু করার কথা জানালেও পরবর্তীতে বৈরী আবহাওয়ার তীব্রতা না কমায় দর্শকদের অপেক্ষা এক ঘণ্টায় গিয়ে পৌঁছায়।
১৯৭০ ও ১৯৮৬ সালের বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল খেলা মেক্সিকো এবার গ্রুপপর্বে কোনো গোল হজম না করে এবং তিন ম্যাচের সবকটিতে জিতে দুর্দান্ত ফর্মে থেকে শেষ ষোলোয় ওঠার লড়াইয়ে নামছে, অন্যদিকে নকআউটে তাদের প্রতিপক্ষ ইকুয়েডরও গ্রুপপর্বে শক্তিশালী জার্মানিকে হারিয়ে চমক দেখিয়ে আসায় এই ম্যাচটিকে ঘিরে ফুটবলপ্রেমীদের মাঝে তুমুল উত্তেজনা বিরাজ করছে।
এসআর