[email protected] বুধবার, ১ জুলাই ২০২৬
১৬ আষাঢ় ১৪৩৩

শেষ ষোলোতে ব্রাজিলের প্রতিপক্ষ নরওয়ে

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১ জুলাই ২০২৬ ২:৩৫ এএম

সংগৃহীত ছবি

বিশ্বকাপের শেষ ৩২-এর ম্যাচে জাপানকে ২-১ গোলে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করে ব্রাজিল।

ম্যাচে শুরুতে পিছিয়ে পড়লেও দুর্দান্ত প্রত্যাবর্তন করে জয় তুলে নেয় সেলেসাওরা।

শেষ মুহূর্তে গ্যাব্রিয়েল মার্টিনেল্লির গোলেই নিশ্চিত হয় তাদের নকআউট পর্বের টিকিট।

ব্রাজিলের সম্ভাব্য প্রতিপক্ষ নির্ধারণের জন্য অপেক্ষা ছিল নরওয়ে ও আইভরি কোস্টের মধ্যকার লড়াইয়ের দিকে।

ফিফার নকআউট সূচি অনুযায়ী, এই ম্যাচের বিজয়ী দলই শেষ ষোলোতে ব্রাজিলের মুখোমুখি হওয়ার কথা ছিল।

মঙ্গলবার (৩০ জুন) অনুষ্ঠিত সেই ম্যাচে আর্লিং হালান্ডদের নরওয়ে ২-১ ব্যবধানে হারায় আইভরি কোস্টকে। ফলে শেষ ষোলোতে জায়গা নিশ্চিত করে ইউরোপের দলটি।

এর ফলে আগামী রোববার (৫ জুলাই) বাংলাদেশ সময় দিবাগত রাত ২টায় নিউজার্সিতে শেষ ষোলোর লড়াইয়ে মুখোমুখি হবে ব্রাজিল ও নরওয়ে। দুই দলের এই ম্যাচটি বিশ্বকাপের অন্যতম আকর্ষণীয় লড়াই হতে যাচ্ছে।

এসআর

সম্পর্কিত খবর