প্রথমার্ধের শেষ দিকে আন্তোনিও নুসার গোলে এগিয়ে যায় নরওয়ে।
৩৯তম মিনিটে করা সেই গোলেই বিরতিতে ১-০ ব্যবধানে লিড নিয়ে মাঠ ছাড়ে ইউরোপের দলটি।
বিরতির পর ম্যাচে ফেরার জন্য মরিয়া হয়ে ওঠে আইভরি কোস্ট। একের পর এক আক্রমণ চালিয়ে বেশ কয়েকটি সুযোগ তৈরি করলেও সেগুলো কাজে লাগাতে পারেনি আফ্রিকার প্রতিনিধিরা।
ম্যাচের শেষভাগে দলের নির্ভরযোগ্য স্ট্রাইকার আর্লিং হালান্ড গোল করে নরওয়ের জয় নিশ্চিত করেন।
আইভরি কোস্ট একটি গোল শোধ দিলেও শেষ পর্যন্ত ২-১ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে নরওয়ে।
এই জয়ে রাউন্ড অব ১৬-এ জায়গা নিশ্চিত করেছে নরওয়ে। নকআউট পর্বে তাদের প্রতিপক্ষ হবে শক্তিশালী ব্রাজিল।
এসআর