বিশ্বকাপের নকআউট পর্বে জাপানের বিপক্ষে ব্রাজিলের গুরুত্বপূর্ণ ম্যাচকে ঘিরে দেশজুড়ে ফুটবল উন্মাদনা তুঙ্গে।
বিশ্বকাপের নকআউট পর্বে জাপানের বিপক্ষে ব্রাজিলের গুরুত্বপূর্ণ ম্যাচকে ঘিরে দেশজুড়ে ফুটবল উন্মাদনা তুঙ্গে।
প্রিয় দলের খেলা উপভোগের সুযোগ করে দিতে অনেক সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, ব্যাংক ও বীমা প্রতিষ্ঠানে কর্মঘণ্টা কমিয়ে আগাম ছুটি দেওয়া হয়েছে।
আজ শেষ ৩২-এর লড়াইয়ে জাপানের মুখোমুখি হবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল।
ম্যাচটি ব্রাজিল সময় দুপুর ২টায়, বাংলাদেশ সময় রাত ১১টায় শুরু হওয়ার কথা। এ কারণে অনেক প্রতিষ্ঠানে সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অফিস কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গ্রুপ পর্বে ব্রাজিলের আগের তিনটি ম্যাচ—মরক্কো, হাইতি ও স্কটল্যান্ডের বিপক্ষে—রাতের দিকে অনুষ্ঠিত হওয়ায় তখন কর্মসূচিতে কোনো পরিবর্তনের প্রয়োজন হয়নি।
তবে এবার দিনের বেলায় ম্যাচ থাকায় ফুটবলপ্রেমীদের কথা বিবেচনা করে সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে।
ব্রাজিল যদি নকআউট পর্ব পেরিয়ে আরও এগিয়ে যায়, তাহলে সামনের ম্যাচগুলোর সময়ের ওপর নির্ভর করে আবারও অফিসের সময়সূচিতে পরিবর্তন আসতে পারে।
কারণ পরবর্তী রাউন্ডের কয়েকটি ম্যাচও দিনের বেলায় অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
বিশ্বকাপ ঘিরে ব্রাজিলে ফুটবল যে কেবল একটি খেলা নয়, বরং জাতীয় আবেগের অংশ—এবারের অফিস সময়সূচির পরিবর্তনও তারই আরেকটি উদাহরণ।
এসআর