নিউ জার্সিতে অনুষ্ঠিত ২০২৬ বিশ্বকাপের ম্যাচে জার্মানিকে ২-১ গোলে হারিয়ে নকআউটে
নিজেদের জায়গা নিশ্চিত করেছে ইকুয়েডর। ডর্টমুন্ড চিড়িয়াখানার বিখ্যাত ওরাংওটাং ওয়াল্টার এই ম্যাচের আগেই জার্মানির পরাজয় এবং ইকুয়েডরের জয়ের সঠিক অনুমান করেছিল, যা ম্যাচ শেষে হুবহু মিলে গেছে। এর আগে চলতি বিশ্বকাপে জার্মানির আগের দুটি ম্যাচেরও সঠিক পূর্বাভাস দিয়েছিল ওয়াল্টার, যেখানে কুরাসাও এবং আইভরিকোস্টের বিপক্ষে জার্মানির জয়ী হওয়ার কথা বলেছিল সে।
গুরুত্বপূর্ণ এই ম্যাচে ইকুয়েডরের বিপক্ষে জার্মানির একাদশে দুটি পরিবর্তন নিয়ে মাঠে নেমেছিলেন কোচ ইউলিয়ান নাগলসমান। যেখানে এ পর্যন্ত বিশ্বকাপে বদলি হিসেবে নেমে ৩টি গোল ও ২টি অ্যাসিস্ট করা ফরোয়ার্ড দেনিজ উনদাভকে এই ম্যাচের শুরুর একাদশে না রেখে বেঞ্চেই বসিয়ে রাখা হয়।
এদিকে বিশ্বকাপের অন্য ম্যাচে আজ শুক্রবার (২৬ জুন) গ্রুপ ডি-এর খেলায় বাংলাদেশ সময় সকাল ৮টায় লস অ্যাঞ্জেলেসের সোফি স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে যুক্তরাষ্ট্র ও তুরস্ক এবং একই সময়ে সান ফ্রান্সিসকোর লিভাইস স্টেডিয়ামে লড়ছে প্যারাগুয়ে ও অস্ট্রেলিয়া।
এসআর