[email protected] শুক্রবার, ১৯ জুন ২০২৬
৫ আষাঢ় ১৪৩৩

ব্রাজিল-হাইতি ম্যাচ: কখন শুরু, মোবাইলে দেখবেন যেভাবে

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৯ জুন ২০২৬ ৪:০২ পিএম

সংগৃহীত ছবি

ফুটবল বিশ্বকাপের আবহে বাংলাদেশের দর্শকদের নজর এখন ব্রাজিলের পরবর্তী ম্যাচের দিকে।

প্রথম ম্যাচে প্রত্যাশিত ফল না পাওয়ায় দ্বিতীয় ম্যাচে জয় তুলে নিতে মরিয়া পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

আগামী শনিবার (২০ জুন) ভোর ৬টা ৩০ মিনিটে হাইতির বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল।

বিশ্বকাপের গ্রুপ পর্বের এই ম্যাচটি নিয়ে ফুটবলপ্রেমীদের মধ্যে ইতোমধ্যেই ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।

বাংলাদেশের দর্শকরা টেলিভিশনের মাধ্যমে সরাসরি ম্যাচটি উপভোগ করতে পারবেন। বিশ্বকাপের সম্প্রচারস্বত্ব পাওয়া দেশীয় কয়েকটি চ্যানেল ম্যাচটি সরাসরি দেখাবে।

এর মধ্যে রয়েছে বিটিভি, টি স্পোর্টস এবং সময় টেলিভিশন।

টেলিভিশনের পাশাপাশি ডিজিটাল প্ল্যাটফর্মেও ম্যাচ দেখার সুযোগ রয়েছে।

নির্ধারিত সাবস্ক্রিপশন গ্রহণের মাধ্যমে স্মার্টফোন, ট্যাব কিংবা ল্যাপটপে বিশ্বকাপের খেলা উপভোগ করা যাবে। এ ক্ষেত্রে মাই রবি, টফি ও বায়োস্কোপ অ্যাপের মাধ্যমে সরাসরি সম্প্রচার দেখা যাবে।

এ ছাড়া দেশের বিভিন্ন এলাকায় বড় পর্দায় খেলা দেখার বিশেষ আয়োজনও করা হয়েছে, যেখানে একসঙ্গে ম্যাচ উপভোগ করবেন অসংখ্য ফুটবল সমর্থক।

ব্রাজিল সমর্থকদের প্রত্যাশা, হাইতির বিপক্ষে জয় তুলে নিয়ে টুর্নামেন্টে নিজেদের অবস্থান আরও শক্ত করবে সেলেসাওরা।

এসআর

সম্পর্কিত খবর