গ্রুপ পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে আজ স্কটল্যান্ডের মুখোমুখি হচ্ছে ব্রাজিল।
ম্যাচটি ঘিরে সবচেয়ে বড় আলোচনার বিষয় ছিল নেইমারের সম্ভাব্য প্রত্যাবর্তন।
দীর্ঘ বিরতির পর তাকে দলে দেখা গেলেও শুরু থেকেই মাঠে নামানো হচ্ছে না ব্রাজিলিয়ান তারকাকে।
ধারণা করা হচ্ছে, ম্যাচের পরিস্থিতি বিবেচনায় দ্বিতীয়ার্ধে তাকে খেলানো হতে পারে।
এদিকে চোটের কারণে এ ম্যাচে খেলতে পারছেন না রাফিনিয়া। হাইতির বিপক্ষে তার পরিবর্তে খেলেছিলেন তরুণ ফরোয়ার্ড রায়ান।
স্কটল্যান্ডের বিপক্ষেও তার ওপর আস্থা রেখেছেন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি।
রাফিনিয়ার অনুপস্থিতি ছাড়া হাইতির বিপক্ষে খেলা দলের বাকি অংশে তেমন কোনো পরিবর্তন আনেননি আনচেলত্তি। এক পরিবর্তন নিয়েই গুরুত্বপূর্ণ এই ম্যাচে মাঠে নামছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
ব্রাজিলের শুরুর একাদশ:
আলিসন; দানিলো, মারকিনিয়োস, গ্যাব্রিয়েল মাগালায়েস, ডগলাস সান্তোস; কাসেমিরো, ব্রুনো গিমারেস, লুকাস পাকেতা; রায়ান, মাতেউস কুনিয়া ও ভিনিসিয়ুস জুনিয়র।
এসআর