বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার রেকর্ড মিরোস্লাভ ক্লোসাকে ছাড়িয়ে নিজের করে নিয়েছেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল
মেসি। এই কীর্তির পর ব্রাজিলের কিংবদন্তি স্ট্রাইকার রোনালদো নাজারিও ফরাসি সংবাদমাধ্যম 'লে'কিপ'কে দেওয়া এক সাক্ষাৎকারে জানান, বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার রেকর্ড মেসির কাছেই সবচেয়ে বেশি মানানসই এবং এই স্বীকৃতি একমাত্র তারই প্রাপ্য। বিশ্বকাপের সর্বশেষ ম্যাচে অস্ট্রিয়ার বিপক্ষে ২-০ ব্যবধানের জয়ে জোড়া গোল করে এই মাইলফলক স্পর্শ করেন মেসি; বর্তমানে ২৮ ম্যাচে তার মোট গোলসংখ্যা ১৮।
এর আগে চলতি আসরের প্রথম ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করে ক্লোসার ১৬ গোলের রেকর্ড ছুঁয়েছিলেন তিনি। এই অর্জনের পর ক্লোসাও মেসিকে অভিনন্দন জানিয়ে সর্বকালের সেরা ফুটবলার হিসেবে অভিহিত করেছেন।
৩৯ বছরে পা দেওয়া মেসির এই বয়সেও এমন দুর্দান্ত ফর্মের প্রশংসা করতে গিয়ে রোনালদো মজার ছলে বলেন, ৩৮ বছর বয়সে তিনি নিজে চার বছর আগেই অবসর নিয়েছিলেন এবং তখন তার ওজন ছিল প্রায় ১২০ কেজি। বর্তমানে বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার তালিকায় ১৮ গোল নিয়ে শীর্ষে মেসি এবং ১৬ গোল নিয়ে যৌথভাবে দ্বিতীয় স্থানে আছেন কিলিয়ান এমবাপে ও মিরোস্লাভ ক্লোসা।
এসআর