[email protected] বুধবার, ১৭ জুন ২০২৬
৩ আষাঢ় ১৪৩৩

মেসির ট্যাকল নিয়ে বিতর্ক, কার্ড না দেখানোয় প্রশ্ন উঠছে

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৭ জুন ২০২৬ ১:১১ পিএম

সংগৃহীত ছবি

আলজেরিয়ার বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচে দুর্দান্ত হ্যাটট্রিক করে আর্জেন্টিনাকে বড় জয় উপহার দিয়েছেন ।

তবে ম্যাচে তার অসাধারণ পারফরম্যান্সের পাশাপাশি একটি বিতর্কিত ঘটনাও ফুটবল অঙ্গনে আলোচনার বিষয় হয়ে উঠেছে।

ম্যাচের প্রথম ও দ্বিতীয় গোলের মধ্যবর্তী সময়ে আলজেরিয়ার অধিনায়ক -কে থামানোর চেষ্টা করতে গিয়ে একটি কঠিন ট্যাকল করেন মেসি।

বল নিয়ন্ত্রণে রেখে এগিয়ে যাচ্ছিলেন মান্দি, সে সময় আর্জেন্টাইন অধিনায়কের চ্যালেঞ্জটি বেশ আক্রমণাত্মক মনে হয়েছে অনেকের কাছে।

ঘটনার পর মাঠে উপস্থিত দর্শক ও বিশ্লেষকদের একাংশ ধারণা করেছিলেন, রেফারি অন্তত হলুদ কার্ড দেখাতে পারেন।

তবে ম্যাচ পরিচালনার দায়িত্বে থাকা কেবল ফাউলের সিদ্ধান্ত দিয়ে খেলা চালিয়ে যাওয়ার নির্দেশ দেন। কোনো ধরনের কার্ড দেখানো হয়নি।

রেফারির এই সিদ্ধান্ত নিয়েই ম্যাচ-পরবর্তী সময়ে শুরু হয়েছে আলোচনা। ফুটবল বিশ্লেষকদের কেউ কেউ মনে করছেন, ট্যাকলটির জন্য সতর্কবার্তা হিসেবে হলুদ কার্ড দেওয়া যুক্তিযুক্ত হতে পারত। আবার অন্যদের মতে, ঘটনাটি আরও কঠোর শাস্তির দাবিও করতে পারে।

যেহেতু ওই ঘটনায় কোনো কার্ড পাননি মেসি, তাই শাস্তি বা নিষেধাজনিত কোনো ঝুঁকির মুখে পড়তে হয়নি তাকে।

ফলে টুর্নামেন্টের পরবর্তী ম্যাচে তার অংশগ্রহণ নিয়ে কোনো অনিশ্চয়তা নেই।

আগামী ২২ জুন অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচেও তাকে মাঠে দেখা যাবে বলে ধারণা করা হচ্ছে।

হ্যাটট্রিকের উচ্ছ্বাসের মধ্যেও রেফারির এই সিদ্ধান্ত বিশ্বকাপের আলোচিত বিষয়গুলোর একটি হয়ে উঠেছে।

তবে শেষ পর্যন্ত ম্যাচের ফলাফলে এর কোনো প্রভাব পড়েনি, কারণ আর্জেন্টিনা স্বচ্ছন্দ জয় নিয়েই মাঠ ছেড়েছে।

 

এসআর

সম্পর্কিত খবর